
সামাজিক যোগাযোগমাধ্যমের মূল চালিকাশক্তি চলমান ট্রেন্ড। একটি ট্রেন্ড যেমন কোনো ব্যবসা বা কনটেন্ট ক্রিয়েটরের অনলাইন উপস্থিতিকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে পারে, তেমনি ট্রেন্ড উপেক্ষা করলে পিছিয়ে পড়ার ঝুঁকিও থাকে। এ কারণে ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকা অত্যন্ত জরুরি—এটা শুধু প্রাসঙ্গিকতা বজায় রাখে না, বরং দর্শকদের সঙ্গে গভীরভাবে সংযোগ স্থাপন করতেও সাহায্য করে।
যেসব ব্যবসায়ী ও কনটেন্ট ক্রিয়েটর সময়ের আগে থেকেই ট্রেন্ডগুলো ধরতে পারেন, তাঁরা সহজেই তাঁদের ফলোয়ার বাড়াতে পারেন, এনগেজমেন্টে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এবং শেষপর্যন্ত নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারেন। টিকটকের ক্রিয়েটরদের জন্যও ট্রেন্ডিং বিষয় নিয়ে কনটেন্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ।
টিকটকে ট্রেন্ড খুঁজে পাওয়ার সহজ উপায়
১. সার্চবার ব্যবহার করুন
টিকটকের অনুসন্ধান বারে গেলে আপনি স্বয়ংক্রিয়ভাবে কিছু চলমান ট্রেন্ডের পরামর্শ দেখতে পাবেন। যেসব বিষয়ের পাশে আগুনের মতো ইমোজি থাকে, সেগুলোই বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। সার্চ আইকনে ট্যাপ করলেই টিকটক নিজে থেকে ট্রেন্ডিং বিষয়গুলোর একটি তালিকা দেখাবে।
২. টিকটক ট্রেন্ডিং নাও উইজেট যুক্ত করুন
টিকটকের নিজস্ব কিছু উইজেট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রিন থেকে ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন।
যেভাবে উইজেট যুক্ত করবেন—
২. টিকটক ট্রেন্ডিং নাও উইজেট যুক্ত করুন
টিকটকের নিজস্ব কিছু উইজেট রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রিন থেকে ট্রেন্ড সম্পর্কে জানতে পারবেন।
যেভাবে উইজেট যুক্ত করবেন—
এবার আপনি প্রতিদিনের ট্রেন্ডিং হ্যাশট্যাগ ও চ্যালেঞ্জ সম্পর্কে সরাসরি জানতে পারবেন। তবে বিভিন্ন ফোনে উইজেট যুক্ত করার প্রক্রিয়া বিভিন্ন রকম।
৩. ফর ইউ পেজ (এফওয়াইপি) স্ক্রল করুন
ট্রেন্ড বুঝতে সবচেয়ে প্রচলিত ও সহজ উপায় হলো ফর ইউ পৃষ্ঠা স্ক্রল করা। স্ক্রল করার সময় খেয়াল করুন কোন সাউন্ড, ভঙ্গি বা আইডিয়া বারবার আসছে।
মানুষ কীভাবে একটি নির্দিষ্ট কনটেন্ট কাঠামো অনুসরণ করছে, তা লক্ষ করুন। ব্যবহার হওয়া সাউন্ডটির পাতায় গিয়ে দেখুন কতগুলো ভিডিও তৈরি হয়েছে এবং সেটি কত দিন ধরে ব্যবহৃত হচ্ছে। এভাবে আপনি সহজেই বুঝতে পারবেন কোন ট্রেন্ডটি সময়মতো ধরতে হবে।
৪. টিকটক ক্রিয়েটিভ সেন্টার ব্যবহার করুন
ক্রিয়েটিভ সেন্টার হলো টিকটকের একটি অফিশিয়াল টুল, যেখানে আপনি—
এমনকি ভিডিওগুলোর পাতায় গিয়ে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যাও দেখে নিতে পারবেন, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কোন ট্রেন্ডটি আপনার জন্য কার্যকর হতে পারে।
৫. সংগীত স্ট্রিমিং তালিকাগুলো দেখুন
স্পটিফাই, অ্যাপল মিউজিক ও গুগল প্লের মতো সংগীত অ্যাপে ‘টিকটক’ লিখে অনুসন্ধান করলে জনপ্রিয় ও চলমান সাউন্ডের তালিকা দেখতে পাবেন।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৯ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৩ ঘণ্টা আগে