সম্প্রতি চীনের বাজারে উন্মোচন হয়েছে ওয়ান প্লাসের নতুন ফোন ‘ওয়ান প্লাস ১১’। বিশ্লেষকদের অনুমান, চলতি বছরেই প্রতিষ্ঠানটি বাজারে আরও কিছু ডিভাইস আনবে। তবে এগুলোর সবই যে স্মার্টফোন হবে তা নয়। জানা গেছে, ডিভাইসগুলোর মধ্যে ট্যাবলেটও রয়েছে। শিগগিরই ভারতের বাজারে আসতে যাচ্ছে ডিভাইসটি।
ট্যাবলেট বাজারজাতের প্রকল্পটিকে ‘অ্যারাইস’ নাম দিয়েছে ওয়ান প্লাস। ধারণা করা হচ্ছে, ডিভাইসটি ‘ওয়ান প্লাস ট্যাব’ বা ‘ওয়ান প্লাস প্যাড’ নামে বাজারে আসবে। তবে যে ডিভাইসটি নিয়ে এত কথা হচ্ছে, ঠিক কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য নেই। তবে বিশ্লেষকেরা ধারণা করছেন, আগামী জুনে এটি বাজারে আসবে।
ভারতের বাজারে বাজারজাত করা হবে বলে অনেকে ধারণা করছেন ট্যাবলেটটি সাশ্রয়ী মূল্যেই পাওয়া যাবে। বিভিন্ন প্রতিবেদনের সূত্র অনুযায়ী, বাজারে থাকা অপোর একটি ট্যাবের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই ওয়ান প্লাসের ট্যাবলেটের এই ডিজাইন করা হয়েছে। তবে দুটি ডিভাইসের মধ্যে অন্য কোনো কিছুর মিল থাকার সম্ভাবনা নেই। ডিভাইসে ১০ দশমিক ৩৬ ইঞ্চির টুকে রেজল্যুশনের আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০। এ ছাড়া ট্যাবটিতে ৭ হাজার ১০০ এমএএইচের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং-সুবিধা থাকবে। ওয়ান প্লাস নিজেদের পণ্যে ভালো হার্ডওয়্যারই দিয়ে আসছে। ট্যাবলেটের ক্ষেত্রেও এর কোনো ব্যতিক্রম হবে না বলে আশা করছেন প্রযুক্তিবিদেরা।
সূত্র: নাইন টু ফাইভ গুগল

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৭ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৮ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৯ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৯ ঘণ্টা আগে