
চলতি মাসেই আত্মপ্রকাশ করতে পারে স্যামসাং গ্যালাক্সি এস ২৫ সিরিজ। এর আগেই এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের ডিজাইন, হার্ডওয়্যার ও ক্যামেরা নিয়ে বিভিন্ন তথ্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। এবার জানা গেল সিরিজটির চিপসেট সম্পর্কে। এতে সিরিজটির সব মডেলে ও সংস্করণে স্ন্যাপড্রাগনের চিপসেট ব্যবহার করা হতে পারে।
বিষয়টি নিশ্চিত করছে স্যামসাংয়ের বিভিন্ন তথ্য আগাম ফাঁস করে খ্যাতি পাওয়া টিপস্টার তারুন ভাটস। তিনি বলেন, গিকবেঞ্চের বেঞ্চমার্কগুলো অনলাইনে প্রকাশিত হয়েছে। আন্তর্জাতিক সংস্করণের স্ট্যান্ডার্ড গ্যালাক্সি এস ২৫ মডেলটি স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর (১২ জিবি র্যাম সহ) নিয়ে চালানো হচ্ছে।
এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। কারণ আন্তর্জাতিক সংস্করণের স্যামসাং গ্যালাক্সি এস ২৪-এ স্যামসাংয়ের নিজস্ব ডিজাইন করা এক্সিনস ২৪০০ চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে সিরিজের অন্যগুলো সংস্করণে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হয়।
আন্তর্জাতিক বাজারে (এক্সিনস) এবং অন্যটি কিছু নির্দিষ্ট অঞ্চলে (স্ন্যাপড্রাগন) স্যামসাং দুটি আলাদা চিপসেট ব্যবহার করছে।
এই তথ্যের মাধ্যমে বোঝা যায় যে, স্যামসাং সত্যিই এ বছর স্ন্যাপড্রাগনে পুরোপুরি ঝুঁকছে। গ্যালাক্সি এস ২৫ ফোনগুলোর মধ্যে যে কোন সংস্করণ, যেখানেই বিক্রি হোক না কেন, সবগুলোতে স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে।
২০১২ সাল থেকে গ্যালাক্সি এস সিরিজে বিভিন্ন কোম্পানির চিপসেট ব্যবহার করে আসছে স্যামসাং। বিশেষ করে গ্যালাক্সি এস ৩ থেকে। এর আগে পুরোনো মডেলগুলোতে শুধু এক্সিনস চিপসেটই ব্যবহার করা হতো।
গ্যালাক্সি এস ৩-এ ব্যবহৃত চিপসেটগুলো ছিল—এক্সিনস ৪ কোয়াড (যা স্যামসাংয়ের নিজস্ব চিপসেট), কোয়ালকম স্ন্যাপড্রাগন এস ৪ (বিশেষ কিছু অঞ্চলের জন্য ব্যবহার করা হয়) ও স্ন্যাপড্রাগন ৪০ (একইভাবে, কিছু বাজারের জন্য)।
তাই এস সিরিজের ফোনের ভেতরের চিপসেটটি নির্ভর করে কোন অঞ্চলে ফোনটি কেনা হচ্ছে তার ওপর এবং পারফরমেন্সের ক্ষেত্রে তেমন কোনো উল্লেখযোগ্য পার্থক্য না, থাকলেও স্ন্যাপড্রাগন চিপসেটগুলোকে সাধারণত বেশি শক্তিশালী এবং দক্ষ বলে মনে করা হয়।
ফোনগুলোতে নিজস্ব এক্সিনস ব্যবহার করলে স্যামসাংয়ের খরচ কম হয় এবং বেশি মুনাফা হয়। তবে এটি একটি জটিল পরিস্থিতি, যেখানে আন্তর্জাতিক লাইসেন্স, সরবরাহ চেইন এবং নতুন চিপসেট তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পারফরমেন্সের বিভিন্নতা গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কোম্পানিটিকে ভাবতে হয়।
তবে স্ন্যাপড্রাগন চিপসেট সাধারণত ব্যয়বহুল। যদি স্যামসাং এই অতিরিক্ত খরচ গ্রাহকদের থেকে আদায় করে নেয় ফোনের দাম আগের মডেলগুলোর চেয়ে বেশি হতে পারে।
তথ্যসূত্র: টেকরেডার

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে