
বছরের পর বছর ধরে আইফোনে রিভার্স ওয়্যারলেস চার্জিং নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত এসব গুঞ্জন সত্যি হয়নি। এবার ফিচারটি নিয়ে নতুন তথ্য এসেছে চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইবো থেকে। আইফোন সম্পর্কিত তথ্য প্রদানকারী পরিচিত সূত্র ‘ফিক্সড ফোকাস ডিজিটাল’ জানাচ্ছে, আইফোন ১৭ প্রো মডেলেই এই ফিচার পাওয়া যাবে।
রিভার্স ওয়্যারলেস চার্জিং হলো এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে আইফোন থেকে অন্য ডিভাইস যেমন—এয়ারপডস, অ্যাপল ওয়াচ, এমনকি অন্য কোনো স্মার্টফোনেও ওয়্যারলেস চার্জ দেওয়া যাবে। অর্থাৎ, আইফোন ১৭ প্রো ব্যবহারকারীরা নিজেদের ব্যাটারির শক্তি অন্য ডিভাইসে ভাগ করে নিতে পারবেন। যদিও এটি কোনো গুরুত্বপূর্ণ ফিচার নয়, তবে আইফোন ১৭ প্রো-এর মূল্যমান বাড়িয়ে দেবে এবং চার্জার না নিয়ে বের হওয়ার অসুবিধাও অনেকটা কমিয়ে দেবে।
তবে, গুঞ্জন অনুযায়ী অ্যাপল এখনো এই ফিচার পরীক্ষা-নিরীক্ষার মধ্যে আছে। তাই এই খবরকে খুব বেশি গুরুত্ব দিয়ে নেওয়া উচিত নয়। এর আগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, অ্যাপল রিভার্স ওয়্যারলেস চার্জিংয়ের মাধ্যমে ৭ দশমিক ৫ ওয়াট পর্যন্ত শক্তি সরবরাহ করতে পারবে। এই গতি বিশেষ তেমন দ্রুত নয়, তবে জরুরি মুহূর্তে দ্রুত চার্জিংয়ের জন্য যথেষ্ট হবে।
যদি সত্যিই আইফোন ১৭ প্রোতে এই ফিচার যোগ হয়, তাহলে আগামী সপ্তাহগুলোতে এ নিয়ে আরও গুঞ্জন শোনা যাবে। সেপ্টেম্বরে যখন আইফোন ১৭ সিরিজ উন্মোচন করবে, তখনই সবকিছু স্পষ্ট হবে।
এখনো অফিশিয়াল আমন্ত্রণপত্র পাঠানো হয়নি, তবে গুঞ্জন আছে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর মঙ্গলবার অ্যাপল একটি বিশেষ ইভেন্ট আয়োজন করবে। তাহলে সেই সপ্তাহের শুক্রবার অর্থাৎ, ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার শুরু হবে এবং ১৯ সেপ্টেম্বর আইফোন ১৭ সিরিজ বাজারে আসবে, সম্ভবত রিভার্স ওয়্যারলেস চার্জিং ফিচারের সঙ্গে।
তথ্যসূত্র: বিজিআর

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৯ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১০ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৩ ঘণ্টা আগে