ফোল্ডেবল স্মার্টফোন ওয়ানপ্লাস ওপেন নিয়ে আসছে ওয়ানপ্লাস। কোম্পানির প্রথম ফ্লোডিং ফোনটি ১৯ অক্টোবর বাজারে ছাড়া হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জিএসএমএরিনার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ানপ্লাস ওপেনের দাম সম্পর্কে অফিশিয়াল কোনো তথ্য পাওয়া না গেলেও ফোনটির দামে ২০০ ডলার বা ২৩০ ইউরো বা ২৫০ পাউন্ড ছাড় দেওয়ার কথা শোনা যাচ্ছে। এর ফলে বড় ছাড়ে দাম হাতের নাগালে থাকতে পারে।
প্রি–অর্ডারে ফোনটি কেনার বিষয়টি নিয়ে নিশ্চিত না হলেও গ্রাহকেরা ৫০ মার্কিন ডলার বা ৬০ কানাডিয়ান ডলারে ওয়ানপ্লাস ইমেইল ক্যাম্পেইনের সাবস্ক্রিপশন কিনতে পারবেন।
৯৯ ইউরো (৯৯ পাউন্ড) দিয়ে প্রি–অর্ডার করলে স্মার্টফোনটির মূল দাম থেকে ২৫০ ইউরো (২৫০ পাউন্ড) ছাড় পাওয়া যাবে। সেই সঙ্গে ওয়ানপ্লাস বাডস প্রো ২ বিনামূল্যে দেওয়া হবে। অফার সম্পর্কে বিস্তারিত তথ্য ওয়ানপ্লাসের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। তবে ফোনটির মূল্য সম্পর্কে স্পষ্ট তথ্য জানানো হয়নি।
অপ্পো ফিন্ড এন ৩ ফোনটিও ১৯ অক্টোবর উন্মোচন করা হবে।
ওয়ানপ্লাসের মার্কেটিংয়ে ব্যবহৃত ছবি ও গিকবেঞ্চ সার্টিফিকেশন সাইট থেকে ওয়ানপ্লাস ওপেন মডেলের স্পেসিফিকেশন সম্পর্কে ধারণা করা যায়।
ওয়ানপ্লাস ওপেন মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: ত্রিপল ক্যামেরা সেটআপ, ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর। অথবা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল সেন্সর ও ৬৪ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা।
ভেতরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৭ দশমিক ৮২ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ২২৬৮ x ২৪৪০ পিক্সেল রেজল্যুশন
বাইরের ডিসপ্লে: ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬ দশমিক ৩১ ইঞ্চি ওলেড স্ক্রিন ও ১১১৬ x ২৪৮৪ পিক্সেল
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩
চিপসেট: স্ন্যাপড্রাগন ৮ জেন ২ এসওসি
মেমোরি: ১২ জিবি র্যাম
ব্যাটারি: ৪,৮০৫ এমএএইচ
চার্জিং: ১০০ ওয়াট ফাস্ট চার্জিং
রঙ: ইমরাল্ড ইকলিপ্স (পান্নার মত গাড় সবুজ) ও ভয়েজ ব্ল্যাক (কালো)

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৫ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৯ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৯ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১০ ঘণ্টা আগে