সাম্প্রতিক সময়ে টেক জায়ান্টগুলো নতুন প্রযুক্তির বদলে বেশি শিরোনাম হয়েছে কর্মী ছাঁটাইয়ের খবরে। গত বছর ৭০ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করেছে গুগল, আমাজন, মাইক্রোসফট, মেটার মতো প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে, কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে আরেক প্রযুক্তি জায়ান্ট স্যামসাং।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকঅ্যাডভাইজারের প্রতিবেদন অনুযায়ী, স্যামসাং এর যুক্তরাষ্ট্রের ডিভাইস সলিউশনস আমেরিকা (ডিএসএ) বিভাগে ৩ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। সেমিকন্ডাক্টর সহ বেশ কয়েকটি পণ্যের চাহিদা কমা ও কোম্পানির ক্ষতি কমাতে এই ছাঁটাই বলে জানা গিয়েছে।
মহামারির সময় বিপুলসংখ্যক কর্মী নিয়োগ করলেও সম্প্রতি গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ১২ হাজার, আমাজন ১৮ হাজার, মেটা ১১ হাজার, টুইটার ৪ হাজার ও মাইক্রোসফট ১০ হাজার কর্মী ছাঁটাই করেছে। সম্প্রতি মেটা দ্বিতীয় দফায় ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
বিশ্বজুড়ে নানা আর্থিক ও রাজনৈতিক সংকটের কারণে ২০২২ সালে স্মার্টফোন বিক্রি ২০২১ সালকে ছাড়িয়ে যেতে পারেনি। শীর্ষ দুই স্মার্টফোন নির্মাতা স্যামসাং ও অ্যাপল ছাড়া পিছিয়ে পড়ছে বেশির ভাগ নির্মাতা প্রতিষ্ঠান।
২০২১ সালে স্মার্টফোনের বাজারে স্যামসাংয়ের দখলে ছিল মোট বিক্রির ২০ শতাংশ। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ২২ শতাংশে। ২০২২ সালে বিশ্বে মোট স্মার্টফোন বিক্রি হয়েছে ১২০ কোটির কম।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৭ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৮ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৯ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৯ ঘণ্টা আগে