
স্যামসাংয়ের নতুন সফটওয়্যার আপডেট ওয়ান ইউআই ৮ পর্যায়ক্রমে আসছে। যদিও বিভিন্ন মডেলে ওয়ান ইউআই ৭-এর আপডেট দেওয়া সদ্য শেষ হয়েছে, দক্ষিণ কোরিয়ান টেক জায়ান্ট ইতিমধ্যে পরবর্তী সংস্করণ নিয়ে এগিয়ে যাচ্ছে।
তবে দুঃখজনকভাবে, প্রতিবারের মতো এবারও কিছু ফোন আপডেটের আওতার বাইরে পড়বে। কারণ, এসব ডিভাইসের সফটওয়্যার আপডেট পাওয়ার সময়সীমা শেষ হয়ে গেছে।
যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসেনি, তবে বিভিন্ন গুজব, বেটা অ্যাকসেস এবং অভ্যন্তরীণ টেস্টিংয়ের ওপর ভিত্তি করে একটি তালিকা তৈরি করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথোরিটি।
এই তালিকাটি সম্পূর্ণ নয় এবং এখনো অনেক ডিভাইস নিশ্চিত হয়নি। তাই স্যামসাং আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত কেবল সম্ভাবনার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।
স্যামসাংয়ের গ্যালাক্সি এস সিরিজ এখনো তাদের সবচেয়ে জনপ্রিয় ফ্ল্যাগশিপ লাইন। ওয়ান ইউআই ৮ আপডেট পাওয়ার সম্ভাব্য ডিভাইসগুলো হলো—
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
আর যেসব ডিভাইসে এই আপডেট পেতে পারে—
গ্যালাক্সি এস ২১ সিরিজের বাকি ফোনগুলো আর ওয়ান ইউআই ৮ আপডেট পাবে না। তবে এস ২১ এফই কিছুটা ব্যতিক্রম, কারণ এটি পরে রিলিজ হয় এবং বেটা অ্যাকসেস পেয়েছে।
এদিকে স্যামসাংয়ের জেড সিরিজ তাদের সবচেয়ে দামি ফোল্ডেবল লাইন, যেখানে ডিভাইসের দাম ২ হাজার মার্কিন ডলার পর্যন্ত যেতে পারে। তাই ব্যবহারকারীরা যথার্থভাবেই সর্বশেষ সফটওয়্যার সাপোর্ট প্রত্যাশা করেন।
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
গ্যালাক্সি জেড ফোল্ড ৩ হচ্ছে সর্বশেষ ফোন যা ওয়ান ইউআই ৮ আপডেট পাবে না, কারণ এটি ইতিমধ্যে চারটি বড় সফটওয়্যার আপডেট পেয়েছে।
যেসব স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজ পাবে ওয়ান ইউআই ৮
যারা বাজেট ও পারফরম্যান্সের সমন্বয় চায় তাদের জন্য উপযুক্ত স্যামসাংয়ের জনপ্রিয় মিড-রেঞ্জ সিরিজ ‘এ’
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
এই সিরিজেও স্যামসাং তাদের সাত বছরের সফটওয়্যার আপডেটের প্রতিশ্রুতি সম্প্রসারণ করেছে।
স্যামসাংয়ের এম সিরিজ মূলত মধ্যবিত্ত এবং উদীয়মান বাজারের জন্য তৈরি।
গ্যালাক্সি এম ৩৪ ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে।
স্যামসাংয়ের ট্যাব সিরিজও ওয়ান ইউআই ৮ আপডেটের আওতায় আসবে।
এই সিরিজের যেসব ডিভাইস ওয়ান ইউআই ৮ আপডেট পাবে—
এই সিরিজের যেসব ডিভাইসে ওয়ান ইউআই ৮ আপডেট পেতে পারে—
এদিকে যেসব ট্যাব সামনে আসবে সেগুলোতেও এই আপডেট দেখা যেতে পারে—
আরও খবর পড়ুন:

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৯ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৩ ঘণ্টা আগে