
প্রথম কোনো কোম্পানি বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের বাজারমূল্য রেকর্ড তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটি এই মাইলফলক স্পর্শ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ সালে প্রথমবারের মতো আইফোন সামনে আনার পর থেকে এখন পর্যন্ত অ্যাপলের শেয়ারমূল্য বেড়েছে প্রায় ৫ হাজার ৮০০ শতাংশ (৫৮০০%)। তা ছাড়া করোনা মহামারিতেও অন্যতম ব্যবসাসফল প্রতিষ্ঠান ছিল এই প্রযুক্তি জায়ান্ট। কারণ লকডাউনে বিশ্বব্যাপী তাদের গ্যাজেটগুলো উল্লেখজনক হারে বিক্রি হয়েছে।
৩ ট্রিলিয়ন ডলার মূল্যের মাইলফলক স্পর্শ করে অ্যাপল তার সমালোচনাকারীদের মুখে কুলুপ এঁটে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস । ট্যাবলেটে ও ম্যাক কম্পিউটারের জন্য সুপরিচিত হলেও আইফোন বিক্রিই অ্যাপলের এই সাফল্যের মূল চাবিকাঠি বলে ধারণা করা হচ্ছে । তা ছাড়া অ্যাপল স্টোরের মাধ্যমে সফটওয়্যার বিক্রি, আই ক্লাউডের মাধ্যমে স্টোরেজ স্পেস, মিউজিক ও টেলিভিশন পরিষেবাও তাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ ।
১৯৭৬ সালে ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি অ্যাপলের যাত্রা শুরু হয় স্টিভ জবস এবং তার ব্যবসায়িক অংশীদার স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েনের হাত ধরে। ১৯৮০ সালে ১৮০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে স্টক মার্কেটে অভিষেক হয় এই প্রযুক্তি জায়ান্টের । অ্যাপলই প্রথম, যারা ২০১৮ সালেও স্টক মার্কেটে ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছিল ।গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে এক নিলামে ওজনিয়াক ও জবসের তৈরি অ্যাপলের মূল কম্পিউটারটি ৪ লাখ ডলারে বিক্রি হয়।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৮ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৯ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৯ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১০ ঘণ্টা আগে