পেরিস্কোপ ক্যামেরা ও দ্রুত চার্জিংয়ের সুবিধাসহ ভারতের বাজারে এল অনার ম্যাজিক ৬ প্রো ফোন। ফোনটির ব্যাটারি ৪০ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে বলে জানিয়েছে কোম্পানিটি। কার্ভ ডিসপ্লের ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে এআই প্রাইভেসি কল ৩.০ ফিচার ব্যবহার করা হয়। ফোন কলের সময় আশপাশের পরিবেশের সঙ্গে সাউন্ডের সামঞ্জস্য রাখবে এই ফিচার। এ ছাড়া ফোন বেশি গরম হওয়া ঠেকাতে আলট্রা–ওয়াইড লিকুইড কুলিং সিস্টেম ও লার্জ ভ্যাপর চেম্বার ব্যবহার করা হয়েছে।
অসাবধানতাবশত ফোনটি হাত থেকে পড়ে গেলেও এর ন্যানো ক্রিস্টাল শিল্ড স্মার্টফোনটিকে কিছুটা রক্ষা করবে। নিরাপত্তার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে।
ফোনটির দাম ও রং
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর ১২ জিবি র্যাম ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৮৯ হাজার ৯৯৯ রুপি বা প্রায় ১ লাখ ২৫ হাজার ১০২ টাকা।
ফোনটি কালো ও সবুজ রঙে পাওয়া যাবে।
অনার ম্যাজিক ৬ প্রো ৫জি এর স্পেসিফিকেশন
পেছনের ক্যামেরা: তিনটি ক্যামেরা—১০০ এক্স ডিজিটাল জুমের সুবিধাসহ ১০৮ মেগাপিক্সেল ২.৫ এক্স পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা, ৫০ মেগাপিক্সেল এইচ ৯০০ এইচডিআর ক্যামেরা, অটোফোকাসের সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা।
সেলফি ক্যামেরা: ৩ডি ডেপথ সেন্সিংসহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
নেটওয়ার্ক: ৫জি
ওয়াইফাই: ৭
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬ দশমিক ৮ ইঞ্চি ফুল এইচডি+ (১২৮০ x২৮০০ পিক্সেলস) কোয়াড কার্ভ ডিসপ্লে।
রিফ্রেশ রেট: ১ হার্টজ থেকে ১২০ হার্টজ
ব্রাইটনেস: ৫০০০ নিটস
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ম্যাজিকওএস ৮.০
চিপসেট: ৪ এনএম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ চিপসেট
র্যাম: ১২ জিবি
ইন্টারনাল স্টোরেজ: ৫১২ জিবি
ব্লুটুথ: ৫.৩
ইউএসবি: টাইপ সি
আইপি রেটিং: আইপি ৬৮
ব্যাটারি: ৫৬০০ এমএএইচ
চার্জিং: ৮০ ওয়াট ওয়্যারড ও ৬৬ ওয়াট ওয়্যারলেস
রং: কালো ও সবুজ

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে