
ব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার নিরাপত্তা সংস্থা।
প্রতারণা হচ্ছে যেভাবে
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, প্রতারকেরা নিজেদের ব্যাংক বা পরিচিত কোনো আর্থিক প্রতিষ্ঠানের কর্মী হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। পরে তারা একটি ‘জরুরি সমস্যার’ কথা বলে ভুক্তভোগীকে হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করার অনুরোধ করে।
একবার স্ক্রিন-শেয়ারিং শুরু হলে প্রতারকেরা ব্যবহারকারীর ফোনের সবকিছু—ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, ব্যক্তিগত বার্তা ও ওটিপি দেখতে পায়। এরপর খুব সহজেই তারা বেআইনি লেনদেন করতে পারে বা অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।
আরও বিপজ্জনক হচ্ছে, কিছু উন্নত ক্ষেত্রে তারা ব্যবহারকারীর ফোনে কি-লগার জাতীয় ম্যালওয়্যার ইনস্টল করে দেয়, যা প্রতিটি টাইপ করা অক্ষর রেকর্ড করে। এর মাধ্যমে ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া বা ই-মেইলের পাসওয়ার্ডও তাদের হাতে চলে যায়।
মানুষ প্রতারণার শিকার হচ্ছেন কেন
প্রতারকেরা সাধারণত মানুষের বিশ্বাস ও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে কাজে লাগায়। তারা এমনভাবে বলে যেন সমস্যাটি খুবই জরুরি এবং সমাধানের জন্য দ্রুত স্ক্রিন শেয়ার করতে হবে। অনেক ব্যবহারকারী চিন্তা করার আগেই শেয়ার করে ফেলেন, আর সেখান থেকেই শুরু হয় বিপদ।
যদিও কিছু ব্যাংক অ্যাপ স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে দেওয়ার মতো সুরক্ষা ব্যবস্থা রাখে, স্ক্রিন-শেয়ার করার অনুমতি দিলে এই সুরক্ষা ব্যর্থ হয়ে যায়।
এই প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই প্রতারণার মূল অস্ত্র হলো প্রযুক্তির প্রতি মানুষের অন্ধবিশ্বাস। তাই সচেতন থাকাটাই হতে পারে একমাত্র প্রতিকার।
৪৪ হাজার প্রতারণার অভিযোগ
হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা নিয়ে ব্যবহারকারীদের সতর্ক করে সংযুক্ত আরব আমিরাতের সাইবার নিরাপত্তা কাউন্সিল বলেছে, ‘আপনার পরবর্তী একটি হোয়াটসঅ্যাপ কল হতে পারে বড় ধরনের প্রতারণার কারণ। হঠাৎ পাওয়া একটি বন্ধুসুলভ বার্তাই আপনাকে ঠেলে দিতে পারে ভয়াবহ ফাঁদে।’
আন্তর্জাতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপের স্ক্রিন-শেয়ারিং ফিচার চালু হওয়ার পরবর্তী প্রথম ত্রৈমাসিকে (জানুয়ারি–মার্চ) এ ধরনের প্রতারণার অভিযোগ এসেছে প্রায় ৪৪ হাজার, যা টেলিগ্রাম বা ইনস্টাগ্রামের চেয়ে অনেক বেশি।
এই স্ক্যামগুলো সাধারণত ‘লাভজনক বিনিয়োগ প্রস্তাব’ বা ‘ভুয়া চাকরির অফার’ দিয়ে শুরু হয়। নতুন স্ক্রিন-শেয়ারিং ফিচারের ফলে কল চলাকালীন বার্তা, নোটিফিকেশনসহ আপনার স্ক্রিনের সবকিছু প্রতারকেরা দেখতে পায়, যা দিয়ে তারা অনায়াসে আপনার ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।
তথ্যসূত্র: গালফ নিউজ

মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য হলো নিজের প্রশংসা শুনতে পছন্দ করা। কিন্তু সত্য হলো, আপনার সীমাবদ্ধতাগুলো নিজের চেয়ে অন্যরা ভালো দেখতে পায়। তাই কখনো কখনো সমালোচনা হয় আপনাকে নিয়ে। এটি সহ্য করা বা অন্যের নেতিবাচক মন্তব্য গ্রহণ করা আমাদের অনেকের জন্যই কঠিন। কিন্তু কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে উন্নতির...
১২ ঘণ্টা আগে
বাদাম ভাজার আগে ধুয়ে নেওয়া অনেক সময় আমাদের কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু নিখুঁত মুচমুচে বাদাম পেতে এই একটি ধাপই গুরুত্বপূর্ণ। প্রতি ১০০ গ্রাম কাঁচা বাদামে রয়েছে প্রায় ৫৬৭ ক্যালরি। চর্বি ও ক্যালরি বেশি হওয়া সত্ত্বেও বাদাম ওজন বাড়াতে নয়, বরং কমাতে সাহায্য করে। চীনাবাদাম শুধু ভাজা হিসেবেই...
১৪ ঘণ্টা আগে
হেঁটে ভ্রমণ করার সিদ্ধান্তটা হঠাৎ নেওয়া নয়। এটি ছিল একধরনের প্রতিজ্ঞা—নিজেকে জানার, পৃথিবীকে ছুঁয়ে দেখার এবং মানুষকে কাছ থেকে বোঝার। আজকে যখন লিখছি, তখন ক্যালেন্ডারে মাসের নাম মার্চ। দেখতে দেখতে পৃথিবীর পথে পাথুরে বেড়ানোর ৭১৩তম দিন চলছে।
১৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মধ্যপ্রাচ্য পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে। মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া এই সামরিক সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নেই; তা বিশ্বের আকাশপথ ও পর্যটনব্যবস্থাকে এক নজিরবিহীন সংকটের মুখে ঠেলে দিয়েছে।
২০ ঘণ্টা আগে