ঢাকা: গুগলের সঙ্গে মিলে সাশ্রয়ী ফোরজি স্মার্টফোন আনল ভারতের রিলায়েন্স জিও। আজ বৃহস্পতিবার বিলিয়নিয়ার ব্যবসায়ী মুকেশ আম্বানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সামনে ফোনটি প্রদর্শন করেন। এ অনুষ্ঠানে যোগ দেন অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই।
রিলায়েন্স জিও সস্তায় ফোরজি ফোন আনছে–এ খবর অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। পরে এ উদ্যোগের সঙ্গে যুক্ত হয় অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রতিষ্ঠান গুগল। অবশেষে দুই কোম্পানি যৌথভাবে বাজারে আনতে যাচ্ছে ‘ভারতীয়দের জন্য ফোরজি স্মার্টফোন’ জিওফোন নেক্সট।
মুকেশ আম্বানি ডিভাইসটি প্রদর্শনের সময় এটির সক্ষমতা তুলে ধরতে গিয়ে বলেন, এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের একটি বিশেষ সংস্করণে চলবে। সুন্দর পিচাই ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বলেন, এই ফোন ‘ভারতের জন্য তৈরি’। এতে রয়েছে–অনুবাদ, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং দুর্দান্ত ক্যামেরা ফিচার।
দুই কোম্পানির ইঞ্জিনিয়াররা নয় মাসেরও বেশি সময় ধরে অ্যান্ড্রয়েডের একটি কাস্টমাইজড সংস্করণের সঙ্গে জিওনেক্সট–এর হার্ডওয়্যারগুলোর সিঙ্ক করার কাজ করেছেন।
ভারতের প্রধান ই–কমার্স প্ল্যাটফর্মগুলোতে আগামী ১০ সেপ্টেম্বর থেকে এই ফোন বিক্রি শুরু হবে। তবে ফোনটির দাম প্রকাশ করা হয়নি।
ভারতের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি রিলায়েন্স জিও। বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ৪২ কোটি ৩০ লাখের বেশি। গত বছর রিলায়েন্সের ৪৫০ বিলিয়ন ডলারের শেয়ার কেনার ঘোষণা দেয় গুগল। জিওর আসন্ন ফাইভজি ওয়্যারলেস সেবা অনেকাংশে গুগল ক্লাউড প্রযুক্তির ওপর নির্ভরশীল হবে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে