ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।
ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে।
ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৭ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৮ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৯ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৯ ঘণ্টা আগে