নতুন এক সফটওয়্যার ত্রুটির কারণে আইফোন ও আইপ্যাড সাময়িকভাবে ক্র্যাশ করছে। ডিভাইসগুলোতে মাত্র চারটি অক্ষর একসঙ্গে টাইপ করলে বাগটি বা ত্রুটিটি সক্রিয় হয়। তবে বর্তমানে ডিভাইসগুলোতে কোনো গুরুতর সমস্যা তৈরি করছে না ত্রুটিটি।
গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ত্রুটিটি সম্পর্কে জানান একজন সফটওয়্যার নিরাপত্তা বিশেষজ্ঞ। তার মতে, আইফোনে বা আইপ্যাডের নির্দিষ্ট তিনটি স্থানে চারটি অক্ষর (“”::) এই ক্রমে টাইপ করলে অ্যাপলের মোবাইল ইউজার ইন্টারফেস ‘স্প্রিংবোর্ড’ ক্র্যাশ করে। অর্থাৎ উদ্ধৃতি চিহ্ন দুটির পর দুটি কোলন ব্যবহার করলে আইফোন ও আইপ্যাডের হোম স্ক্রিন ক্র্যাশ করবে।
যেসব জায়গায় এটি টাইপ করলে হোম স্ক্রিন ক্র্যাশ করবে সেগুলো হলো—
১. হোম স্ক্রিনের সার্চবার।
২. অ্যাপ লাইব্রেরির সার্চবার।
৩. সেটিংস অ্যাপে সার্চবার।
এসব জায়গায় প্রথম তিনটি অক্ষর টাইপ করলে বাগটি সক্রিয় হয় এবং শেষ অক্ষর টাইপ করা হলে ডিভাইস ক্র্যাশ করে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, আইওএস ১৮ বেটার অপারেটিং সিস্টেমের বাগটি কাজ করে না। এই ত্রুটি আইওএস ১৮.০ ডেভেলপার বেটা ৭ এবং আইওএস ১৮.১ ডেভেলপার বেটা ২–তে পাওয়া যায়নি বলে দাবি করেছেন সিনেটের প্রতিবেদক।
আইপ্যাড প্রো (৩য় প্রজন্ম) এর আইপ্যাডওএস ১৭.৬. ১ সংস্করণের হোম স্ক্রিনের সার্চ বারে ত্রুটিটি দেখা না গেলেও, অ্যাপ লাইব্রেরি সার্চবার ও সেটিংস অ্যাপ সার্চবার থেকে স্প্রিংবোর্ড ক্র্যাশ করে এবং ডিভাইসটিকে স্বয়ংক্রিয়ভাবে লক স্ক্রিনে ফিরিয়ে নিয়ে যায়।
এটি প্রথমবার নয় যখন অক্ষরের জন্য আইফোনে সমস্যা দেখা গেছে। ২০২০,২০১৮, ২০১৭ এবং ২০১৫ সালে আইফোন ব্যবহারকারীদের সমস্যায় ফেলেছে এই ধরনের ‘টেক্সট বম্বস’ বা অক্ষর বিষয়ক ত্রুটি। তবে নতুন ত্রুটিটি সাধারণ বলে মনে হচ্ছে। এটি কিছু পুরোনো ত্রুটির মতো নয় যার মাধ্যমে দূর থেকে হ্যাকাররা ডিভাইসতে ক্র্যাশ করে।
গবেষকেরা বলছেন, এটি কোনো নিরাপত্তাবিষয়ক সমস্যা নয়। তবে ত্রুটিটি সম্পর্কে এখনো কোনো মন্তব্য করেনি অ্যাপল।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও সিনেট

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৩ ঘণ্টা আগে