বিশ্বের মোটামুটি সব দেশেই খাওয়া হয় এমন একটি খাবার মিটবল। মাংস কিমা করে ছোট ছোট বল বানিয়ে ভেজে খাওয়ার বুদ্ধিটা কোথা থেকে এসেছিল, সেটা বলা সম্ভব নয়। তবে এতে খাবারের জন্য মাংস কেনার ব্যয় যে খানিক কমেছিল, সেটা ঠিক। মিটবল তৈরিতে মাংসের কিমার সঙ্গে অনেক সময় বাসি পাউরুটিও দেওয়া হতো। এতে অল্প পরিমাণে মাংস পরিবারের সবার পাতেই পড়ে আর সবার পেটও ভরে।
পৃথিবীতে কোথায় প্রথম মিটবল তৈরি হয়েছিল, তা নিয়ে বিতর্ক রয়েছে। কেউ বলে, রোমে খরগোশ ও ময়ূরের মাংস কিমা করে তারপর মিটবল তৈরি করে হতো। আবার কোনো কোনো ঐতিহাসিকের মতে, ইরানে প্রথম মিটবল তৈরি হয়েছিল, যা এখন কোফতা বলে পরিচিত সবার কাছে।
ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে মিটবলের আক্ষরিক অর্থেই অসংখ্য রেসিপি রয়েছে। বলা ভালো, প্রতিটি দেশের নিজস্ব স্টাইল ও মসলায় তৈরি মিটবল রয়েছে। তবে পুরো বিশ্বে ইতালিয়ান, আমেরিকান, স্প্যানিশ, মধ্যপ্রাচ্য ও সুইডিশ রেসিপির খ্যাতি রয়েছে। বর্তমানে রেস্তোরাঁয় গেলে স্প্যাগেটির সঙ্গে মিটবল পরিবেশন করতে দেখা যায়, সঙ্গে থাকে টমেটো কেচাপ। ইতালিয়ানরা আমেরিকায় গিয়ে এই খাবার একসঙ্গে খেতে শিখিয়েছে বলে জানা যায়।
আমাদের দেশে এখন আবার শাশলিকের কাঠিতে মিটবল গেঁথে দোকানে বিক্রি করতে দেখা যায়। আর বিশেষ দিনগুলোতে অনেকে বাড়িতে মাংস কিমা করে বিভিন্ন ধরনের মিটবল তৈরি করেন। গুগলে খুঁজলে পাওয়া যায়, যুক্তরাষ্ট্রে ৯ মার্চ মিটবল দিবস পালন করা হয়। পুরো বিশ্বে মিটবলের জনপ্রিয়তা রয়েছে। এ ছাড়া চলছে রোজা। তাই ইফতারে একদিন মিটবল থাকতেই পারে।

বিফ মিটবল রেসিপি
উপকরণ
গরুর সেদ্ধ কিমা এক কাপ, আলু সেদ্ধ দুটি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ডিম একটি, পেঁয়াজ মিহি করে কুচি আধা কাপ, কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ, পুদিনাপাতার কুচি ২ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া এক চা-চামচ, লবণ ও চিনি স্বাদমতো, ধনে ও জিরাগুঁড়া ১ চা-চামচ করে, আদা ও রসুনবাটা এক চা-চামচ, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, সয়াবিন তেল ভাজার জন্য।
প্রণালি
সব উপকরণ একসঙ্গে মাখিয়ে হাতে বল তৈরি করুন। পরে কড়াইতে সয়াবিন তেল গরম করে সেগুলো সোনালি করে ভেজে নিন। টমেটো পেস্ট করে লবণ, চিনি, কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে রান্না করে সস তৈরি করুন। এবার মিটবলে দিয়ে পরিবেশন করুন।
রেসিপি ও ছবি আফরোজা খানম মুক্তা

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে