কিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর এ যুগে তো কেনাকাটা চলে এসেছে হাতের মুঠোয়। তাই বেড়ে গেছে অনলাইন শপিং। আকর্ষণীয় অফার আর বিজ্ঞাপনের চমক দেখে অনেক কিছু অর্ডার করে ফেলেন। সেগুলোর বেশির ভাগই পরে আর ব্যবহার করা হয় না।
এই প্রবণতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে—
পণ্যের প্রয়োজনীয়তা যাচাই
অনলাইন কেনাকাটা করার আগে প্রয়োজনীয় আইটেমগুলোর তালিকা তৈরি করে সেটা অনুসরণ করা উচিত। কেনাকাটা করার আগে ঠিক করে নিতে হবে, পণ্যটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু। অনেক সময় প্রলোভিত হয়ে অনেকে অর্ডার দিয়ে ফেলেন। তার আগে বরং পণ্যটি নিয়ে ভাবুন। তাহলেই পরিষ্কার হবে এর প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। পণ্যটি যদি বর্তমান বা ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত না হয়, তবে সেটি কেনা থেকে বিরত থাকুন।
বাজেট নির্ধারণ
অনলাইন কেনাকাটা করতে গিয়ে অনেকে বাজেটের বাইরে চলে যান। তাই কেনাকাটা শুরুর আগে একটি বাজেট তৈরি করে ফেলুন। সেই বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। বিষয়টি অপ্রয়োজনীয় পণ্য কেনার ভুল থেকে রক্ষা করবে।
অল্প অল্প করে জিনিস কেনা
অনলাইন কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে অনেক পণ্য কিনে ফেললে তা কার্যকর পদক্ষেপ না-ও হতে পারে। তাই প্রয়োজনীয় সামগ্রীগুলো অল্প অল্প করে কিনতে হবে। এতে বোঝা যায়, পণ্যটি ব্যবহারিক কি না।
সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী পণ্য নির্বাচন
যতটা সম্ভব পারা যায় এমন পণ্য বেছে নিতে হবে, যা দীর্ঘস্থায়ী ও টেকসই। একবার কিনে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন জিনিস কিনলে ভবিষ্যতে আর কিনতে হবে না। এ ব্যাপারে অর্থ সঞ্চয়ে সহায়ক ভূমিকা পালন করে।
পণ্যের রিভিউ পড়ুন
যেকোনো পণ্য কেনার আগে সেটির রিভিউ ও রেটিং দেখে নিন। এতে পণ্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অন্য গ্রাহকদের অভিজ্ঞতা পণ্যের গুণমান সম্পর্কে ধারণা দেয়। এটি ভুল পণ্য কেনার ঝুঁকি কমায়।
ডিসকাউন্ট বা অফার যাচাই
অনলাইন শপিং সাইটগুলো প্রায়ই আকর্ষণীয় ডিসকাউন্ট বা অফারের প্রলোভন দেখায়। কিন্তু সব সময় এই অফারগুলো পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না। একটি অফার চেক করার আগে পণ্যের মান যাচাই করতে হবে। এর উপকার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিনতে হবে।
রিটার্ন পলিসি চেক করুন
অনলাইন কেনাকাটা করার সময় রিটার্ন পলিসি বা ফেরত নীতিটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পণ্যটি পছন্দ না হয় কিংবা এটি প্রয়োজনের সঙ্গে না মেলে, তাহলে ফেরত বা পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, আগে থেকে তা জেনে নিতে হবে।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে