
নারী কেন রাগে? এ প্রশ্ন আমরা করি না। কিন্তু অনেক সময় দেখা যায়, নারীরা হঠাৎ রেগে যান। পুরুষের রাগ আমাদের কাছে যৌক্তিক মনে হলেও নারীর রাগকে আমরা তুচ্ছ হিসেবেই দেখে থাকি। কিন্তু নারীর এই রাগ কি আসলেই তুচ্ছ? গবেষকেরা কিন্তু তা বলছেন না; বরং তাঁরা, নারীর এই রাগের কারণ খুঁজে পেয়েছেন শত শত বছরের ইতিহাসের ভেতর।
যুগে যুগে নারীর পরিচয় সংজ্ঞায়িত হয়েছে, লালন-পালন, কোমলতা আর ধৈর্যের ওপর দাঁড়িয়ে। কিন্তু এই আপাত-শান্ত অবয়বের নিচে যখন বছরের পর বছর ধরে অবিচার আর অবদমন জমা হয়, তখন জন্ম নেয় এক প্রবল অগ্ন্যুৎপাত; যাকে আধুনিক পপ-সংস্কৃতিতে বলা হচ্ছে ‘ফিমেল রেজ’। এটি শুধু রাগ নয়, এটি মূলত শত শত বছর ধরে চলে আসা নীরবতার এক চূড়ান্ত অবসান।
ফিমেল রেজ হলো নারীর সেই অবদমিত ক্ষোভের এক অনিরুদ্ধ বহিঃপ্রকাশ। পপ-সংস্কৃতিতে, বিশেষ করে সিনেমা ও সংগীতে এর প্রতিফলন অনেক বেশি দৃশ্যমান। ‘ডোন্ট অরি ডার্লিং’ ছবিতে অ্যালিসের আর্তনাদ কিংবা ‘ফ্লোরেন্স অ্যান্ড দ্য মেশিন’ নামে গানের দলটির গানে এই রাগের দেখা মেলে। তরুণ প্রজন্মের নারীরা টিকটক বা সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্যগুলো একধরনের ‘ক্যাথারসিস’ বা মানসিক প্রশান্তির মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন। সমাজ নারীকে শিখিয়েছে সব পরিস্থিতি ‘হাসিমুখে মেনে নেওয়া’। রাগ দেখানো মানেই সে ‘অসুন্দরী’ বা ‘পাগল’ তকমা পাবে—এই ভয়েই বছরের পর বছর নারী তার ভেতরের আগ্নেয়গিরিকে চেপে রাখে।
ইতিহাসের পাতায় নারীর সংগ্রাম অনেক সময় পাদটীকা হিসেবে রয়ে গেছে। সমাজ পুরুষালি রাগ স্বাভাবিক হিসেবে দেখলেও নারীর রাগ সব সময় নেতিবাচক চোখে দেখেছে। কিন্তু এই ধীর দহন আসলে এক সম্মিলিত স্মৃতির ফল। নারীবাদী দার্শনিক আমিয়া শ্রীনিবাসন তাঁর ২০১৮ সালের প্রবন্ধ ‘দ্য অ্যাপ্টনেস অব অ্যাঙ্গার’-এ যুক্তি দিয়েছেন, রাগ শুধু ধ্বংসাত্মক নয়, বরং এটি অন্যায়ের বিরুদ্ধে এক সঠিক প্রতিক্রিয়া। ‘গ্যালাপ ওয়ার্ল্ড পোল’-এর ১০ বছরের তথ্য বিশ্লেষণ করেছে বিবিসি। তারা জানিয়েছে, ২০২১ সালের দিকে বিশ্বজুড়ে নারীরা পুরুষদের তুলনায় অনেক বেশি রাগান্বিত ছিল। প্যানডেমিকের সময় এই পার্থক্য আরও প্রকট হয়ে ওঠে।

মনোরোগ বিশেষজ্ঞ সারা কক্স তাঁর বই ‘উইমেন আর অ্যাংরি: হোয়াই ইয়োর রেজ ইজ হাইডিং অ্যান্ড হাউ টু লেট ইট আউট’-এ উল্লেখ করেছেন, অবদমিত রাগ সরাসরি শারীরিক অসুস্থতায় রূপ নিতে পারে। মাইগ্রেন, বিষণ্নতা, উদ্বেগ এমনকি উচ্চ রক্তচাপ বা অনিদ্রার মতো সমস্যার মূলে অনেক সময় লুকিয়ে থাকে এই গোপন ক্ষোভ।
নারীর এই ক্রোধ হঠাৎ কোনো বিস্ফোরণ নয়। এটি পাঁচটি গভীর মনস্তাত্ত্বিক স্তরের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
বিভ্রান্তি বা কনফিউশন
যখন কোনো সূক্ষ্ম অবিচার ঘটে, নারী প্রথমত দ্বিধায় পড়ে যায়। সামাজিক শিক্ষার কারণে সে নিজের প্রতিক্রিয়া নিয়েই প্রশ্ন তোলে, ‘আমি কি বেশি বাড়াবাড়ি করছি’, এই বলে।
অস্বীকার বা ডিনায়াল
দ্বন্দ্ব এড়াতে নারী অনেক সময় ঘটনাকে তুচ্ছ করে দেখার চেষ্টা করে। সে নিজেকে বোঝায়, ‘সে হয়তো এমনটা বোঝাতে চায়নি’। এটি মূলত একধরনের আত্মরক্ষার কৌশল।
অপরাধবোধ (গিলট)
নিজের রাগের জন্য নারী নিজেই অপরাধবোধে ভোগে। পাছে কেউ ‘ঝগড়াটে’ বলে বসে, এই ভয়ে সে নিজেকে গুটিয়ে নেয়।
স্বীকৃতি (একসেপ্টেন্স)
আত্মসচেতনতার মাধ্যমে একসময় সে বুঝতে পারে, তার এই ক্ষোভ ব্যক্তিগত ব্যর্থতা নয়, বরং এক ত্রুটিপূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে যৌক্তিক বিদ্রোহ।
চূড়ান্ত রাগ (রেইজ)
বাঁধ ভেঙে যাওয়ার এই পর্যায়ে রাগ শুধু একটি বিশৃঙ্খলা নয়। এটি পরিবর্তনের এক শক্তিশালী শক্তি। সে তখন আর একা কথা বলে না। কথা বলে সেই কোটি নারীর হয়ে যারা বছরের পর বছর নীরবতা সয়ে গেছে।
নারীর রাগ শুধু ধ্বংসের প্রতীক নয়, এটি এক নতুন পৃথিবী গড়ার মশাল। অবদমিত রাগের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে বিশেষজ্ঞরা কিছু পথের কথা বলেছেন—
সূত্র: মিডিয়াম, গার্ডিয়ান, কনকর্ডিয়ান

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৮ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১০ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১১ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৪ ঘণ্টা আগে