গুঁড়া গরমমসলা কিংবা পাঁচফোড়ন; যা-ই হোক না কেন, বর্ষার দিনে কিন্তু আসল মসলার স্বাদ ও ঘ্রাণ অনেকটাই উবে যায়। সঠিক বয়ামে না রাখলে অথবা অনেক বেশি মসলা ঢেলে রাখলে বর্ষাকালে গুঁড়া মসলার স্বাদ-গন্ধ নষ্ট হয়ে যায়। অনেক সময় ছত্রাকও পড়ে। বর্ষায় এমন সমস্যার মুখোমুখি হতে হয় কমবেশি সবাইকে। ভরা বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়ায় মসলা ভালো রাখার উপায়গুলো জেনে নিলে সমস্যা অনেকটা কমে যাবে।
» গোটা জিরা ও ধনে কিনে আনার পর টেলে নিয়ে তারপর কৌটায় ভরে নিন। এই পদ্ধতি মানলে দীর্ঘ দিন সেগুলো ভালো থাকবে।
» এয়ারটাইট কাচের বয়ামে গুঁড়া মসলা রাখুন। এ রকম কৌটায় রাখলে মসলা স্যাঁতসেঁতে হয়ে যাওয়া অথবা মসলায় ছত্রাক পড়ে যাওয়ার মতো সমস্যা হবে না। রান্নার সময় প্রয়োজনীয় পরিমাণ মসলা নিয়ে যত দ্রুত সম্ভব কৌটার মুখ আটকে দিন।
» বর্ষার সময় গুঁড়া মসলার কৌটায় কয়েকটা লবঙ্গ ফেলে রাখুন। লবঙ্গের গন্ধে গুঁড়া মসলা দীর্ঘদিন ভালো থাকবে।
» রান্নাঘরে জানালার সামনে কিংবা সরাসরি চুলার সামনে মসলার কৌটার সারি রাখা ঠিক হবে না। তাপ আর আর্দ্রতার মিশেলে মসলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
» তেজপাতা ও দারুচিনি কাগজে মুড়িয়ে তারপর এয়ারটাইট কৌটায় রাখুন। এতে এগুলোর গন্ধ ও স্বাদ অটুট থাকবে।
» মসলার ঝরঝরে ভাব বজায় রাখতে কাঠের বাক্সে মসলা রাখতে পারেন।
» মসলার কৌটায় আলাদা চামচ রাখুন। এক চামচ দিয়ে সব মসলা নেওয়া যাবে না। এ ছাড়া ভেজা চামচ দিয়ে মসলা নেওয়ার অভ্যাসও ভালো নয়। এতে এর গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে