
প্রণয়ের সম্পর্কে ভালোবাসা প্রকাশ করতে প্রেমিক–প্রেমিকারা একে অপরকে কত নামেই ডাকে! একেক ভাষায় এই আদুরে ডাক একেক রকম। বাংলায় প্রেমিক–প্রেমিকাদের মধ্যে বাবু, সোনা, জাদুর মতো শব্দের প্রচলন রয়েছে। তবে সব ভাষায় লিঙ্গ নির্বিশেষে যে আদুরে ডাকটি অহরহ ব্যবহার করা হয়, তা হলো ‘বেবি’।
অসংখ্য গান, কবিতা, প্রেমপত্রে রোমান্টিক সঙ্গীকে ‘বেবি’ বলে সম্বোধন করা হয়েছে। এই ইংরেজি শব্দের আক্ষরিক অর্থ ‘শিশু’। তাহলে প্রাপ্তবয়স্ক সঙ্গীকে আদর করে ‘বেবি’ বলে ডাকার এ প্রবণতা এল কোথা থেকে?
পরনির্ভরশীল অসহায় শিশু হয়ে সবচেয়ে দীর্ঘ সময় কাটানো প্রাণীদের মধ্যে অন্যতম মানুষ। জন্মের পর মানবশিশু পুরোপুরি লালন–পালনকারীর ওপর নির্ভরশীল থাকে। পরবর্তী জীবনে এর গভীর এক মনস্তাত্ত্বিক ছাপ রয়ে যায়। অস্ট্রিয়ান মনোবিশ্লেষক সিগ্মুন্ড ফ্রয়েড তাঁর তত্ত্বে বলেছেন, শৈশব থেকেই মানুষের মধ্যে একই সঙ্গে দুই ধরনের প্রবৃত্তি সক্রিয় থাকে—ইরোস এবং থানাটোস।
ইরোস হলো— বেঁচে থাকা, প্রেম, সৃজনশীলতা এবং যৌনতা, আত্মতুষ্টি এবং প্রজাতি সংরক্ষণের প্রবণতা।
আর গ্রিক শব্দ থানাটোস অর্থ মৃত্যু। এটি বলতে বোঝায়— আগ্রাসন, দুঃখবাদ, ধ্বংস, সহিংসতা এবং হত্যার প্রবণতা। এই প্রবণতা অন্তর্মুখীও হতে পারে। তখন মানুষ আত্মবিনাশী বা আত্মহত্যা প্রবণ হয়ে উঠতে পারে।
এক কথায়, ইরোস হলো— বেঁচে থাকার তাড়না। আর থানাটোস হলো— মৃত্যুর তাড়না।
ইরোসের কারণে মানুষ জীবনের প্রথম ব্যক্তির সঙ্গে তার সংযুক্তির কথা স্মরণ করতে থাকে— যারা চোখে চোখে রেখেছিল, কোলে তুলে নিয়েছিল, হাসিয়েছিল, আমাদের সঙ্গে আনন্দে মেতেছিল— তাদের স্মৃতি মানুষ ভোলে না। এর জন্য প্রেমিক–প্রেমিকা তাদের অন্তরঙ্গতার সময়টাতে নিজের সবচেয়ে গভীর অনুভূতি আর মূল্যবান স্বরূপের সংস্পর্শ অনুভব করে।
শৈশবে যেমন মানুষের শারীরিক অনুভূতি ও আবেগ একই সঙ্গে মিশ্র অবস্থায় থাকে, যুগলের অন্তরঙ্গতার সময়ও তা মিশ্র অবস্থায় থাকে। এ থেকে সঙ্গীকে ‘বেবি’ বলে ডাকার প্রবণতা তৈরি হতে পারে।
এর পেছনে একটি বিবর্তনীয় কারণও থাকতে পারে—অনেক পুরুষ তার সঙ্গীর সঙ্গে শিশুসুলভ আচরণ করতে পছন্দ করে। এমনকি তারা এমন সঙ্গীর সন্ধান করে, যার দেখলে বা যার সংস্পর্শ অবচেতনভাবে শিশুর সঙ্গ বলে মনে হয়।
বিশ শতকের মাঝামাঝি সময়ে অস্ট্রিয়ার প্রাণীদের আচরণ বিশেষজ্ঞ কনরাড লরেঞ্জ বলেন, শিশুর মধ্যে অপাপবিদ্ধ সৌন্দর্য দেখতে পাওয়া হলো একটি বিবর্তনীয় সুবিধাজনক অভিযোজন। সার্বক্ষণিক যত্নের মধ্যে রাখতে প্রাপ্তবয়স্কদের জন্য উৎসাহ–অনুপ্রেরণার প্রয়োজনেই এমন অভিযোজন।
লরেঞ্জের মতে, শিশুর সৌন্দর্যের মধ্যে ওই উৎসাহ পায় মানুষ। তাঁর ধারণা, পুরুষেরা এই প্রবণতা থেকে নারীর মধ্যেও এ ধরনের সৌন্দর্য খোঁজে।
বিশেষজ্ঞদের ধারণা, ‘বেবি’ ডাকটি শুরুতে শুধু নারীদের জন্যই বরাদ্দ ছিল। পরবর্তীতে পুরুষ সঙ্গীকেও ‘বেবি’ সম্বোধন করার প্রবণতা শুরু হয়েছে।
সঙ্গীকে আদুরে নামে ডাকা স্বাস্থ্যকর সম্পর্কেরই নিদর্শন। এতে যুগলের মধ্যে একান্ত ব্যক্তিগত জগৎ তৈরি সহজ হয়। মনোবিজ্ঞানী স্টিভেন স্টোসনি বলেন, ‘প্রণয় যখন জমে ক্ষীর, তখন আসল নামে ডাকাটার মধ্যে কোনো আবেগ আবেদন থাকে না!’
সম্পর্ক ও যৌনতা বিষয়ক লেখক লোগান লেভকফ বলেন, ‘শিশুরা পরম সম্পদের মতো। কেউ আপনার “বেবি” মানে হলো সে একান্ত আপনার। অবশ্য সঙ্গীর প্রতি কর্তৃত্বপরায়ণ মানসিকতা থেকে যদি তাকে “বেবি” ডাকা হয় তাহলে সম্পর্ক পুনর্মূল্যায়ন করা প্রয়োজন।’
‘বেবি’ শব্দটি দুর্বলতা ও ভালোবাসা এবং যত্ন নেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে। এটি বেঁচে থাকার জন্য ভালোবাসার প্রয়োজনীয়তার দিকে ইঙ্গিত করে। শিশুদের বেঁচে থাকতে হলে অন্যের যত্ন, স্নেহ প্রয়োজন। শিশুদের প্রতি যেমন মানুষের সুরক্ষামূলক মনোভাব থাকে, সঙ্গীর ক্ষেত্রেও একই ধরনের মনোভাব থাকে। সঙ্গীকে ‘বেবি’ বলে ডাকার মাধ্যমে জানান দেওয়া হয় যে, আপনি তাঁর প্রতি শিশুর মতোই যত্নশীল।
কারও সঙ্গে গভীর সম্পর্ক অনুভব মানুষকে নির্ভার, নিরাপদ ও উদ্বেগহীন শৈশবের কথা স্মরণ করিয়ে দেয়। আর ‘বেবি’ শব্দটির সঙ্গেও মিষ্টি, কোমল, স্নেহময় এবং আদর মিশে রয়েছে।
হতে পারে আপনিও আপনার সঙ্গীকে এমন রূপে দেখতে চান, যার একদম শিশুর মতোই মনযোগ আর যত্ন প্রয়োজন!
তথ্যসূত্র: সাইকোলজি পোস্ট, নিউ রিপাবলিক

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে