
বিশ্বজুড়ে ভ্রমণপ্রেমীদের মধ্যে নতুন এক প্রবণতা দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। অনেকেই এখন শুধু নতুন জায়গা দেখার জন্য নয়, বরং যত বেশি সম্ভব দেশ ভ্রমণের লক্ষ্য নিয়ে পথে নামছেন। এই ‘কান্ট্রি কাউন্টার’ বা দেশ-গণনাকারী ভ্রমণকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র টুভালু এই প্রবণতার একটি উল্লেখযোগ্য উদাহরণ। নয়টি ক্ষুদ্র দ্বীপ নিয়ে গঠিত দেশটি বিশ্বের সবচেয়ে কম পরিদর্শিত দেশগুলোর একটি। সেখানে সপ্তাহে মাত্র কয়েকটি ফ্লাইট যায়, পর্যটন অবকাঠামোও খুব সীমিত। রাজধানী ফুনাফুতির বিমানবন্দরের রানওয়ে বিকেলে স্থানীয়দের পিকনিক ও ফুটবল খেলার মাঠে পরিণত হয়। তবুও এসব সীমাবদ্ধতা দেশপ্রেমী পর্যটকদের আকর্ষণ কমাতে পারেনি।
সম্প্রতি মার্কিন নাগরিক টেড নিমস টুভালু সফর করে তাঁর ভ্রমণ তালিকায় ১৯১ তম দেশ যুক্ত করেছেন। জাতিসংঘের সদস্যরাষ্ট্রের সংখ্যা ১৯৩। বিশ্বের সব দেশ ঘুরে দেখার লক্ষ্য নিয়ে তিনি যাত্রা অব্যাহত রেখেছেন। অনলাইন প্ল্যাটফর্ম নোম্যাডম্যানিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে রেকর্ড ৮২ জন দাবি করেছেন যে তারা বিশ্বের সবগুলো (১৯৩ টি) দেশ ভ্রমণ সম্পন্ন করেছেন।
এ বিষয়ে ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশভিত্তিক ভ্রমণের এই প্রবণতা নতুন নয়। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ট্রাভেলার্স সেঞ্চুরি ক্লাবে যোগ দিতে অন্তত ১০০টি দেশ ভ্রমণের অভিজ্ঞতা প্রয়োজন ছিল। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে। পাশাপাশি নোম্যাডম্যানিয়া ও মোস্ট ট্রাভেলড পিপলের মতো ওয়েবসাইটে ভ্রমণকারীরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করছেন এবং দেশ গণনার তালিকায় অবস্থান নিয়ে প্রতিযোগিতা করছেন।
মালয়েশিয়ার ভ্রমণকারী ক্যারল ওয়ং সম্প্রতি তার ১৪২ তম দেশ সামোয়া সফর করেছেন। তিনি বলেন, হোস্টেল ও স্থানীয় বাসস্থানে থাকার মাধ্যমে ভ্রমণ আরও সামাজিক ও আনন্দময় হয়ে ওঠে। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও ভ্রমণপ্রেমীরা তথ্য বিনিময় ও পরামর্শ গ্রহণ করছেন।
বিশেষজ্ঞদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব এবং অতিরিক্ত পর্যটনের কারণে জনপ্রিয় গন্তব্য এড়িয়ে অপেক্ষাকৃত কম পরিচিত দেশ ও অঞ্চলে যাওয়ার আগ্রহ বাড়ছে। ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান স্কিফটের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত ১০টি দেশের আন্তর্জাতিক পর্যটক আগমনের অংশীদারত্ব ১৯৮০ সালের প্রায় ৬০ শতাংশ থেকে ২০২৪ সালে ৪০ শতাংশে নেমে এসেছে।
সিঙ্গাপুরের ভ্রমণকারী শ্যাং কিয়ান সং বলেন, ‘আমি এমন জায়গা দেখতে পছন্দ করি, যেগুলো এখনো পর্যটকদের ভিড়ে বদলে যায়নি।’ তাঁর মতো অনেকের কাছেই এখন ভ্রমণ শুধু অবকাশ নয়, বরং নতুন দেশ আবিষ্কারের এক রোমাঞ্চকর অভিযান।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে