প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে বলে এই শরতের আবহাওয়া কখনো গরম, কখনো ভ্যাপসা আবার কখনো হয়তো খানিকটা আরাম-আরাম। আবহাওয়ার এই বিচিত্র আচরণের কারণে অনেকের এখন জ্বর, সর্দি, কাশি হচ্ছে। জ্বরের সঙ্গে খুব সাধারণ হয়ে উঠেছে শরীর ব্যথা। সিজনাল অ্যাটাক থেকে নিজেকে রক্ষা করতে এবং এই আবহাওয়ায় শরীরের যত্ন নিতে কিছু যোগাসন করা যেতে পারে। এই সহজ যোগাসনগুলো মানসিক চাপ কমিয়ে আপনাকে ফিট রাখবে।
ঘাম না ঝরিয়ে যেভাবে ফিট থাকা যায়
খুব বেশি ঘাম না ঝরিয়ে ফিটনেস ঠিক রাখার জন্য যোগাসন করতে চাইলে বা শরীরকে আরাম দিয়ে এবং ঠান্ডা রেখে যোগাসন করতে চাইলে প্রাণায়াম করা যেতে পারে। বিভিন্ন ধরনের প্রাণায়াম রয়েছে। এগুলোর মধ্য়ে শীতলী, সীৎকারী, সদন্ত—এই তিনটি কুলিং প্রাণায়াম করা যেতে পারে। বাইরে খুব গরম থেকে বাড়ি ফিরে এই প্রাণায়ামগুলো করতে পারেন। এতে শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া ভুজঙ্গাসন বা সেতুবন্ধনাসন করা যেতে পারে। তদাসন, উত্তনাসন, অর্ধচক্রাসন, তির্যক তদাসন ইত্যাদিও সহজ আসন। এসব যোগাসন নিয়মিত করলে ফিট থাকা যায়।
রুটিন থাকা চাই
রোজ কমপক্ষে ১৫ মিনিট যোগাসন করতে হবে। শরীর ও মনের যত্ন নেওয়ার দায়িত্ব আমাদেরই। তাই প্রতিদিন নিজের শরীর ও মন প্রফুল্ল রাখতে অন্তত ১৫ মিনিট সময় বের করতে হবে, তা যত ব্যস্ত সময় কাটান না কেন। তবে যোগব্যায়াম করে ভালো ফল পেতে চাইলে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট সময় আপনাকে দিতে হবে আসন, প্রাণায়াম ও মেডিটেশন—সব মিলিয়ে।
আমরা একেকজন একেক ধরনের কাজ করি। ফলে প্রত্যেকেরই কোনো না কোনো ধরনের মানসিক চাপ থাকে। তাই ঘুমানোর আগে প্রাণায়াম করা উচিত। এ সময় অনুলোম-বিলোম প্রাণায়াম এবং কমপক্ষে ৫ মিনিট মেডিটেশন করা উচিত। মেডিটেশন নিজে নিজেই করা যায়। একেবারে পরিষ্কার-পরিচ্ছন্ন হয়ে বসে চোখ বন্ধ করে কেবল নিজের শ্বাসপ্রশ্বাসে মনোযোগ রাখতে হবে। ভালো থাকার জন্য এটুকুই যথেষ্ট।
খাবার তালিকায় নজর দিতে হবে
শরীর ফিট রাখতে মৌসুমি ফল এবং শাকসবজির ওপরে কোনো খাবার নেই। তবে রাসায়নিক ব্যবহার করে সংরক্ষণে রেখে এক ঋতুর ফল অন্য ঋতুতে না খাওয়া ভালো। তাতে উপকারের বদলে বরং ক্ষতিই হবে। এখন যেমন বাতাবিলেবু, আখ, আনারস, আমড়া পাওয়া যায়। এগুলো যত বেশি ডায়েটে রাখবেন, রোগব্যাধি তত কম হবে। সঙ্গে যোগাসন তো রয়েছেই। পাশাপাশি প্রক্রিয়াজাত খাবার এড়াতে হবে, নয়তো ফিটনেস ঠিক থাকবে না।

সারা দিনে মেনে চলুন
সকালে ঘুম থেকে উঠে কুসুম গরম পানি পান করতে হবে, তারপর যোগব্যায়াম করুন অন্তত ১৫ মিনিট। এরপর সকালের নাশতা সেরে ফেলুন। সকাল, দুপুর ও রাতের খাবারে একটা হিসাব রাখতে হবে। যেমন প্লেটের ৫০ ভাগ শাকসবজি এবং বাকি ৫০ ভাগ মাছ, মাংস, ভাত, রুটি, দুধ বা ডিম—যা-ই রাখুন না কেন; এই হিসাবটা ঠিক রাখুন।
খাওয়ার সময় ধীরস্থিরভাবে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। তাহলে বেশি খাওয়া হবে না। আর খাওয়া যদি বেশি না হয়, তাহলে মেদও জমবে না। দুপুরে খাওয়ার পর টক দই খাওয়া যেতে পারে। আর রাতের বেলা খাবার যতটা কম খাওয়া যায়, ততই ভালো।
এ ছাড়া রাতে বাড়িতে তৈরি যেকোনো স্যুপ খাওয়া যেতে পারে।
লেখক: সহপ্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক, এভারগ্রিন ইয়োগা

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে