প্রশ্ন: আমার বয়স ৩০ বছর। দু-একটা চুলও পেকেছে। এত আগেই চুল পাকার কারণ কী হতে পারে? পরিবারের আর কারও এত দ্রুত চুল পাকেনি।
টুম্পা খন্দকার, ময়মনসিংহ
চুল পাকার ক্ষেত্রে ভিটামিনের অভাব গুরুত্বপূর্ণ বিষয়। ফোলেট, ভিটামিন বি-১২, ক্যালসিয়াম, ভিটামিন ডির অভাবে অকালে চুল পাকে। ভিটামিন সি-জাতীয় খাবারের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বক, চুলের পুষ্টি জোগাতে সাহায্য করে। অপুষ্টি, ভিটামিন, মিনারেলের অভাবে অনেকের চুল অকালে পেকে যায়।
প্রশ্ন: শীতে ত্বক কোমল ও মসৃণ রাখতে কী করব?
পিয়াসা চৌধুরী, যশোর
ত্বকের কোমলতায় প্রতিদিন রাতে ও সকালে ডাবল ক্লিনজার ব্যবহার করতে হবে। প্রথমে অয়েল ও পরে ফোম ক্লিনজার ব্যবহার করতে হবে। এতে করে ত্বকের গভীর থেকে ময়লা ও অতিরিক্ত তেল সরে যায়। পরিচ্ছন্নতার পর সেরাম ও ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া ১৫ দিন পরপর বা মাসে একবার ভালো কোনো স্যালন থেকে ফেশিয়াল করে নিতে হবে। আর বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে।
পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
৩ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
৪ ঘণ্টা আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
৪ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৮ ঘণ্টা আগে