
দীর্ঘ মেয়াদে ওজন কমানো বা বাড়ানোর পরিকল্পনা করতে চাইলে নিয়মিত ওজন মাপার প্রয়োজন আছে। তবে ওজন মাপার মেশিনে দাঁড়ালে নিজের ওজন প্রতিদিন এক রকম দেখা যায় না। তা শূন্য দশমিক ৫৭ থেকে ৩ দশমিক ২ পাউন্ড পর্যন্ত ওঠানামা হওয়া স্বাভাবিক। এটি দেখে ভয় পাওয়া বা হতাশ হওয়ার কিছু নেই। এটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়া, যা মোটেও আপনার চর্বি কমা বা বাড়ার ফল নয়। প্রতিদিন এই ওজন ওঠানামার কিছু কারণ জেনে নিন।
দিনের কোন সময়ে ওজন মাপছেন
সারা দিন শরীর এক অবস্থায় থাকে না। সারা রাত খাবার খাওয়া হয় না, পানিও কম পান করা হয় বলে সকালে ঘুম থেকে ওঠার পর শরীর তুলনামূলকভাবে বেশি হালকা থাকে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আপনি খাবার খান, পানি পান করেন, শরীরে গ্লাইকোজেন জমে, লবণ খান, হজমের প্রক্রিয়া চলে, ঘাম ঝরে। ফলে ওজন কমবেশি হওয়া স্বাভাবিক। অনেকে দুপুর বা সন্ধ্যায় ওজন মাপেন। তখন ওজন বেশি দেখায় বলে ভাবেন, তাঁরা মোটা হয়ে গেছেন। আসলে সময়ভেদে এই পরিবর্তন স্বাভাবিক। প্রতিদিন একই সময় ওজন মাপলে তুলনাটা বোঝা সহজ। তবে প্রচলিত ধারণা অনুযায়ী, সকালে টয়লেট ব্যবহারের পর এবং নাশতার করার আগে ওজন মাপানো ভালো।
সারা দিনে কী খেয়েছেন
আপনার খাবারের উপাদান সাময়িকভাবে শরীরে পানি ধরে রাখে এবং গ্লাইকোজেন বাড়ায়।
শর্করা: অতিরিক্ত শর্করা খেলে শরীরে গ্লাইকোজেন জমে। প্রতি গ্রাম গ্লাইকোজেনের সঙ্গে প্রায় ৩ গ্রাম পানি জমে। ফলে হঠাৎ ওজন বাড়ে।
লবণ: বেশি লবণ শরীরে পানি ধরে রাখে; বিশেষ করে প্যাকেটজাত খাবার, ফাস্ট ফুড, রেস্টুরেন্টের খাবার খেলে ওজন সাময়িকভাবে বেড়ে যেতে পারে।
ভারী খাবার: যেসব খাবার হজম হতে সময় নেয়, সেগুলো পাকস্থলী ও অন্ত্রে থাকা অবস্থায় শরীরের মোট ওজন বাড়িয়ে রাখে।
এসব পরিবর্তনকে অনেকে চর্বি বাড়া বলে ভুল করেন। কিন্তু এগুলো আসলে অস্থায়ী। খাবার হজম হয়ে বেরিয়ে গেলে ওজন আবার কমে যায়।
শরীরে পানির পরিমাণ
শরীরের বেশি অংশই পানি। বয়স, পরিবেশ, কর্মকাণ্ড, খাবার এবং শরীরের হরমোন—সবকিছুর প্রভাবেই পানির পরিমাণ ওঠানামা করে।
হরমোনের প্রভাব
হরমোন শরীরের ওজন পরিবর্তনে গভীর ভূমিকা রাখে।
মলত্যাগ কম বা বেশি হওয়া
দৈনিক ওজন ওঠানামা বা কমবেশি হওয়া একেবারে স্বাভাবিক। বেশির ভাগ সময় এটি শরীরের চর্বির পরিবর্তনে হয় না। খাবার, পানি, ঘুম, হরমোন, ব্যায়াম, এমনকি আবহাওয়াও এতে প্রভাব ফেলে। তবে হঠাৎ দ্রুত ওজন বাড়া বা কমা যদি দীর্ঘদিন চলতে থাকে এবং কারণ খুঁজে না পান, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।
সূত্র: হেলথ

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে