
সবার মুখে একটাই কথা—বৃষ্টি হলেও কমছে না গরম। আর অতিরিক্ত গরম মানেই ত্বকের ভোগান্তি। এই গরমে ঠান্ডা পানিতে গা ভিজিয়ে বসে থাকতে যতটা আরামের মনে হয়, প্যাক তৈরি করে ত্বকে মাখাটা ততটাই আলসেমির বিষয়!
প্যাক তৈরি করতে সব সময় বাটাবাটি আর কাটাকুটির ঝামেলায় যেতে হবে, এমন কোনো কথা নেই। বেছে নিন সহজ সমাধান। আর সেই সমাধান আছে রান্নাঘরেই। তার নাম গোলাপজল। কিন্তু গরমে ত্বকের সমস্যা সমাধানে কতভাবে গোলাপজল ব্যবহার করা যায়, তা জানেন কি? প্রচণ্ড গরমে ত্বকের আর্দ্রতা রাখতে, র্যাশের সমস্যা দূর করতে বা অতিরিক্ত তেল নিঃসরণের সমস্যা সমাধান করতে জাদুকরি ভূমিকা রাখে এই সুগন্ধযুক্ত পানি। সুবিধার কথা হলো, প্রায় সব ধরনের ত্বকের জন্যই ভালো এই পানি। টোনার হিসেবে ব্যবহার এবং প্যাকে কয়েক ফোঁটা দেওয়া ছাড়া আরও কয়েকভাবে গোলাপজল ত্বকে ব্যবহার করা যায়।
গরমে বেশিক্ষণ বাইরে থাকলে রোদ ত্বকের বারোটা বাজিয়ে দেয়। তার ওপর ব্রণ ও র্যাশের সমস্যা তো রয়েছেই। সানবার্নের কারণে ত্বকে লালচে র্যাশ বা ঘামাচিও হচ্ছে অনেকের। যতই সানস্ক্রিন বা ক্রিম মাখুন না কেন, বাইরে বেরোনোর ঘণ্টাখানেকের মধ্যে ত্বক জেল্লাহীন হয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ত্বকের সুরক্ষা দেবে ও জ্বালাপোড়া কমাবে গোলাপজলের ফেস মিষ্ট। না না, খরচা করে নামীদামি ব্র্যান্ডের ফেস মিষ্ট কেনার কথা মোটেও বলা হচ্ছে না। ঘরেই তৈরি করে নেওয়া যায় এটি। একটি স্প্রে বোতলে ভরে গোলাপজল ফ্রিজে রাখুন। রোজ কাজ থেকে ফিরে ব্যবহার করুন এই ফেস মিষ্ট। নিয়মিত ব্যবহারে ত্বকের ভালোটা নিজেই টের পাবেন।
মেকআপ সেটিং স্প্রে ব্যবহার করার অভ্যাস আছে? থাকলে গরমে তার বদলে ব্যবহার করুন গোলাপজল। এটি ব্যবহারের পরে মেকআপ করলেও ত্বকে আর্দ্রতা আর জেল্লা ভাব বজায় থাকবে। একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে দূর থেকে মুখে স্প্রে করুন এবং তারপর শুকোতে সময় দিন। একসঙ্গে যদি মেকআপ সেট এবং ত্বক ভালো করার কাজ করে ফেলা যায়, তাহলে মন্দ কি!

সকালে ঘুম থেকে ওঠার পর অনেকের চোখে ফোলা ভাব থাকে। এমন সমস্যা সমাধানে রাতে ঘুমানোর আগে গোলাপজলে তুলো ভিজিয়ে দুচোখের ওপরে রাখুন মিনিট দশেকের জন্য। এই অভ্যাস নিয়ম করে মেনে চললে নামীদামি ক্রিম বা সেরাম ছাড়াই চোখের ফোলাভাব আর কালচে দাগ গায়েব হয়ে যাবে। সঙ্গে মিলবে আরামও।
যাঁরা প্রতিদিন ঠোঁটে লিপস্টিক ব্যবহার করেন, তাঁদের ঠোঁট শুকনো হয়ে পড়ে। এ ক্ষেত্রে কাজে আসতে পারে গোলাপজল। রাতে শোয়ার আগে গোলাপজলের সঙ্গে গ্লিসারিন মিশিয়ে ঠোঁটে ব্যবহার করুন। নিয়মিত এই মিশ্রণ ঠোঁটে দিলে ঠোঁটের আর্দ্রভাব ফিরবে, জেল্লাও আসবে। এ ছাড়া কোথাও বেরোনোর মুহূর্তে পরিপাটি হওয়ার জন্য ঠোঁটে লিপবাম লাগানোর আগে গোলাপজলে তুলো ভিজিয়ে ঠোঁটে মাখুন। এতেও উপকার পাবেন।
যে গরম পড়েছে, তাতে মাথা ঘামছে অবধারিতভাবে। ফলে প্রতিদিন শ্যাম্পু না করলে আরাম মিলছে না। এদিকে আবার রোজ শ্যাম্পু করার কারণে চুল হয়ে উঠছে শুষ্ক। এমন সমস্যার সমাধান করতে পারে গোলাপজল। একটি স্প্রে বোতলে গোলাপজলের সঙ্গে মিশিয়ে দিন কয়েক ফোঁটা অরগান অয়েল। তারপর চুলে স্প্রে করুন। এই মিশ্রণ একেবারেই হেয়ার মিস্টের মতো কাজ করবে। চুলের রুক্ষভাব দূর করবে, জেল্লা ফিরিয়ে আনবে এবং সুগন্ধ ছড়াবে চারপাশে।
সূত্র: ফেমিনা ও অন্যান্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে