বৈশাখের গরমে জীবন ওষ্ঠাগত। তার ওপর প্রতিদিন যাঁদের কাজের জন্য বাইরে যেতে হয়, তাঁদের নাজেহাল অবস্থা। গরম তো আর কমানো সম্ভব নয়, তবে এ সময়ে আরাম পেতে কিছু বিষয় মেনে চলা যেতেই পারে।
স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে দিনে দুবার গোসল করতে পারেন। গোসলে পানিতে মিশিয়ে নিতে পারেন কর্পূর ও সৈন্ধব লবণ।
তরতাজা ভাব আনতে এবং ত্বকের সুগন্ধি হিসেবে গোসলের পানিতে লেবুর খোসা কিংবা গোলাপজলও ব্যবহার করতে পারেন।
গোসলের সময় লেবু, কমলালেবু ও শিয়াবাটারের সুবাসযুক্ত সাবান ব্যবহার করলে তরতাজা লাগবে। গ্রীষ্মে ত্বকের চুলকানি ভাব এড়াতে নিম সাবান ব্যবহার করতে পারেন।
শরীরের যেসব জায়গা বেশি ঘামে, সেসব জায়গায় ট্যালকম পাউডার ব্যবহার করুন।
সুতির ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরুন।
ডাবের পানি, লেবুর শরবত, মৌসুমি ফলের রসসহ প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন। প্রয়োজনে স্যালাইন খেতে পারেন, তবে দিনে একটির বেশি নয়।
মাংস ও ভারী খাবার এবং ভাজাপোড়া এড়িয়ে চলতে হবে। ফল, শাকসবজি, টক দই পরিমাণমতো খেতে হবে।
দিনের বেলা জানালার পর্দা টেনে রাখুন, রাতে জানালা খুলে দিন। এতে ঘর ঠান্ডা থাকবে।
দিনে বাইরে বের হলে সানস্ক্রিন ও সানগ্লাস ব্যবহার করতে হবে। আর ছাতা তো সঙ্গে রাখবেনই।
সূত্র: আরবান কালটিভেটর ও উইকিহাউ

সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
২ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৭ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১১ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১১ ঘণ্টা আগে