সম্প্রতি অনলাইনে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, অনেকে ফ্রিজের ভেতর টয়লেট পেপার রেখে দেওয়ার মতো একটি অপ্রচলিত বিষয়ে মেতে উঠেছেন। কিন্তু কেন?
এ বিষয়ে নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই প্রতিবেদনে ফ্রিজের ভেতর টয়লেট পেপার রাখার যৌক্তিক কারণ উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে, ফ্রিজের ভেতর বাসি খাবার কিংবা দুধ থেকে যে ঘ্রাণ ছড়িয়ে পড়ে, তাতে অস্বস্তির মধ্যে পড়েন ব্যবহারকারীরা। তবে অনেকে দাবি করেছেন, ফ্রিজের ভেতর টয়লেট পেপার রেখে দিলে এই ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কারণ, ফ্রিজের ভেতর ঘ্রাণ ছড়িয়ে দেওয়ার জন্য দায়ী আর্দ্রতাকে শুষে নিতে পারে ওই টয়লেট পেপার।
তবে ফ্রিজের মধ্যে টয়লেট পেপার রেখে দুর্গন্ধ এড়ানোর বিষয়টি অনেকের পছন্দ না-ও হতে পারে। এ ক্ষেত্রে বিকল্প আরেকটি উপায়ের কথা বলেছে লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট প্যারাদে। সেই বিকল্প হলো বেকিং সোডা।
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রিজের ভেতর রাখা টয়লেট পেপার, যেখানে তিন সপ্তাহ পরপর বদলাতে হবে, সেখানে বেকিং সোডা প্রতি তিন মাসে একবার বদলালেই চলবে এবং খরচও তুলনামূলক কম হবে। বেকিং সোডা ফ্রিজের ভেতরের অতিরিক্ত আর্দ্রতা এবং দুর্গন্ধ সৃষ্টিকারী অ্যাসিডকে দূরে রাখে।
তবে দুর্গন্ধ দূর করতে যাঁরা টয়লেট পেপারকেই বেছে নিতে আগ্রহী, তাদেরকে প্যারাদের পরামর্শ হলো—এটি অবশ্যই তিন সপ্তাহ পরপর পরিবর্তন করতে হবে। শুধু তা-ই নয়, ব্যবহৃত টয়লেট পেপারটি বাথরুমে পুনরায় ব্যবহার না করারও পরামর্শ দিয়েছে ওয়েবসাইটটি।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে