
আপনাকে যদি জিজ্ঞাসা করি, কত দিন বাঁচতে চান, কী বলবেন? বেশির ভাগ মানুষ বলবে, অনেক দিন। কিন্তু এই ‘অনেক দিন’ ঠিক কত দিন, তা আমরা কেউই বলতে পারি না। সুস্থ থাকতে মোট কথা বেঁচে থাকতেই মানুষের যত তাগিদ। আমাদের জীবনধারা, চলাফেরার একটা বড় অংশ বা অভ্যাসের ওপরই মূলত বেশি দিন বেঁচে থাকা নির্ভর করে। জাপানের ওকিনাওয়া দ্বীপপুঞ্জ। এটি বিভিন্ন কারণে ব্যতিক্রমী দীর্ঘ জীবন লাভকারী বাসিন্দাদের আবাসস্থল হিসেবে পরিচিত। সেখানে শতবর্ষী মানুষের সংখ্যা উল্লেখযোগ্য এবং গবেষকেরা দীর্ঘদিন ধরে এর পেছনের রহস্য উদ্ঘাটনে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
ওকিনাওয়ার বাসিন্দাদের জীবনধারা ও খাদ্যাভ্যাসসহ নানা কারণ অনুসন্ধান করা হয়েছে। এই দ্বীপপুঞ্জটি মনোরম প্রাকৃতিক দৃশ্যে সমৃদ্ধ। তাই একে জাপানের হাওয়াই নামে ডাকা হয়। ১৬০টিরও বেশি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চলটির মোট জনসংখ্যা প্রায় ১ দশমিক ৪ মিলিয়ন। ওকিনাওয়া দ্বীপপুঞ্জের প্রধান দ্বীপে রয়েছে এর রাজধানী নাহা। এটি সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত। কিন্তু এত প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ ইতিহাস থাকা সত্ত্বেও, অনেক ভ্রমণকারী এই দ্বীপটির অস্তিত্ব সম্পর্কে জানেন না। কারণ মানচিত্রে এটি খুব কমই দেখা যায়।
দীর্ঘ জীবনের মূলমন্ত্র
ইকিগাইয়ের নাম শুনেছেন? একটি বহুল আলোচিত জাপানি বই ‘ইকিগাই দ্য জাপানিজ সিক্রেট টু আ লং অ্যান্ড হ্যাপি লাইফ’। বিবিসির মতে, ওকিনাওয়ার বাসিন্দাদের মধ্যে ইকিগাই নামক একটি বিশেষ ধারণা রয়েছে, যা জীবনে একটি অনন্য শক্তিশালী উদ্দেশ্যবোধ থাকার প্রতি নির্দেশ করে। তাঁরা বস্তুবাদী বা ক্ষমতা অর্জনের লক্ষ্যের দিকে মনোনিবেশ করেন না। বরং প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন, সক্রিয় থাকা এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে জীবনযাপন করেন। ‘ইকিগাই’ নামের বইখানি আমাদের জানিয়েছে, স্থানীয়রা প্রচুর পরিমাণে সবজি ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খেয়ে থাকেন। জাপানের সাধারণ জনসংখ্যার তুলনায় সে দ্বীপটির মানুষ অনেক কম চিনি খান।

ওকিনাওয়ার মানুষেরা কোনো খাবারই পেট ভরে খান না। বরং তাঁরা পাকস্থলীর ৮০ শতাংশ পূর্ণ করেন খাবার দিয়ে। ২০ শতাংশ খালি রাখেন। এই অভ্যাসকে বলা হয় হারা হাচি বু। এই পুরো প্রক্রিয়াটি আসলে নিজেদের শরীরের প্রতি মনোযোগ দেওয়ার এক দারুণ উপায়। ওকিনাওয়ার মানুষেরা সাধারণত কম ভারী ব্যায়াম করেন।
কেউ আবার ভিন্ন মতের

তবে এই স্বাস্থ্যকর অভ্যাসের পাশাপাশি স্থানীয়দের জীবনযাত্রায় কিছুটা নির্লিপ্ত মনোভাবও দেখা যায়। ভ্রমণ লেখক পল মার্শালের অভিজ্ঞতা অনুযায়ী, তিনি স্থানীয় এক পার্কে এক ডজনেরও বেশি শতবর্ষী পুরুষকে লাঠি দিয়ে বল মারতে এবং ঘাসে ভরা মাঠে বলের পেছনে তাঁদের দৌড়াতে দেখেছিলেন। তিনি আরও উল্লেখ করেন, তিনি সেখানে তাঁদের অনেককেই চেইন স্মোকিং, বিয়ার পান এবং ভাজা মুরগি খেতে দেখেছেন। এটি আসলে স্থানীয়দের সহজ-সরল জীবনযাত্রার উদাহরণ। পল মার্শালকে সেখানে ঐতিহ্যবাহী চাল থেকে তৈরি পানীয় আওয়ামোরি দেওয়া হয়েছিল, যাকে তিনি ‘মিষ্টি, কিডনি-পরিষ্কারকারী জল’ হিসেবে বর্ণনা করেন। এমনকি তিনি কৌতুক করে বলেন, এটিই হয়তো দীর্ঘ জীবনের আসল রহস্য! পল মার্শাল আরও লক্ষ্য করেন, স্থানীয় ক্ল্যাসিক খাবারগুলোতে টিনজাত প্রক্রিয়াজাত মাংস দেখা যায়, যা সাধারণত স্বাস্থ্যকর জীবনের সঙ্গে সম্পর্কিত নয়।
ইকিগাইয়ের ১০টি নীতি
১. সক্রিয় থাকুন। কাজ থেকে অবসর নেবেন না।
২. তাড়াহুড়ো না করে ধীরগতির জীবনযাপন করুন।
৩. পেট ৮০ শতাংশ পূর্ণ না হওয়া পর্যন্ত খান।
৪. ভালো বন্ধুদের সঙ্গে সময় কাটান।
৫. দৈনিক হালকা ব্যায়ামের মাধ্যমে ফিট থাকুন।
৬. হাসুন এবং আপনার চারপাশের মানুষকে ভালোবাসা দিন।
৭. প্রকৃতির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করুন।
৮. যা কিছু আপনার দিনকে উজ্জ্বল করে এবং আপনাকে প্রাণবন্ত করে তোলে, সেগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন।
৯. বর্তমানে বাঁচুন।
১০. আপনার ইকিগাই অনুসরণ করুন।
সূত্র: ডেইলি মেইল

কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১২ মিনিট আগে
বিউটি কিংবা রূপচর্চার জগতে প্রতিনিয়ত নতুন নতুন ট্রেন্ড আসে—কখনো ম্যাট লুক, কখনো বা গ্লিটারি মেকআপ। তবে এবারের ট্রেন্ডটি একটু ভিন্ন এবং বেশ আরামদায়ক। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে টিকটক অথবা ইনস্টাগ্রাম স্ক্রল করলেই এখন চোখে পড়ছে থলথলে, কাচের মতো স্বচ্ছ আর জেলির মতো দেখতে কিছু প্রসাধনী।
১ ঘণ্টা আগে
বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১৫ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১৬ ঘণ্টা আগে