
মেষ
আজ আপনার আয়ের যোগ আছে ঠিকই, কিন্তু খরচের ভূত ঘাড়ে চেপে বসে আছে। ব্যবসায় উন্নতির লক্ষণ থাকলেও অফিসে বসের সঙ্গে তর্কে যাবেন না। বস মানেই কিন্তু ‘বিপৎসংকেত’। বাড়িতে অনুষ্ঠান হতে পারে, তাই একটু ভালো জামাকাপড় পরে থাকুন, হুট করে মেহমান চলে আসতে পারে। মানিব্যাগটা একটু সাবধানে রাখুন, নয়তো পকেটে ছিদ্র হওয়ার সম্ভাবনা প্রবল!
বৃষ
দিনটি আপনার জন্য বেশ শান্তিপূর্ণ হতে পারত, যদি না আপনি আগবাড়িয়ে ঝামেলায় জড়াতেন। পদোন্নতির সুযোগ আছে, কিন্তু সহকর্মীদের হিংসুটে চাহনি এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে সামান্য অশান্তি হতে পারে—বউয়ের (বা বরের) হাতের রান্নার দোষ ধরবেন না, তাহলে কপালে আজ না খেয়ে থাকাই লেখা আছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রশংসা করুন, কেউ না করলেও ক্ষতি নেই।
মিথুন
আজ আপনার খাদ্যাভ্যাসে নজর দেওয়া দরকার। রাস্তার ধারের ফুচকা হাতছানি দিচ্ছে, কিন্তু লিভার আপনার দিকে কটমট করে তাকাচ্ছে। পরিবারের কাউকে নিয়ে গর্ব বোধ করবেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আজ কম সময় দিন, অন্যের লাইফস্টাইল দেখে ঈর্ষা করতে গিয়ে নিজের ভাত পোড়াবেন না। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন অফ রাখুন, শান্তি পাবেন।
কর্কট
আর্থিক অবস্থা আজ বেশ মজবুত। লটারির টিকিট কাটার শখ হতে পারে, তবে ভাগ্যকে বিশ্বাস না করাই ভালো। বিনিয়োগের আগে তিনবার ভাবুন, আর চতুর্থবার বাড়ির বড়দের জিজ্ঞেস করুন। প্রেমে আজ বসন্তের হাওয়া বইবে, কিন্তু সাবধান—ঠান্ডা লেগে সর্দি হওয়ারও যোগ আছে! মাফলার জড়িয়ে প্রেম করতে যান, রোমান্টিকতাও থাকল আর স্বাস্থ্যের যত্নও হলো।
সিংহ
আপনার আত্মবিশ্বাস আজ পাহাড়প্রমাণ। অফিসে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবেন। তবে অতিরিক্ত অহংকার কিন্তু পতনের কারণ হতে পারে। বসের মেজাজ ভালো থাকবে, এই সুযোগে ছুটির দরখাস্তটা জমা দিয়ে দিন। শরীর ফিট রাখতে একটু ব্যায়াম করুন, তবে তা যেন শুধু বিছানায় গড়াগড়ি খাওয়া না হয়। হাসিমুখে কথা বলুন, ফ্রিতে যখন পাওয়া যায় খরচ করতে ক্ষতি কী?
কন্যা
অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না। কেউ আপনাকে সস্তায় আইফোন দেওয়ার অফার দিলে বুঝবেন ডাল মে কুছ কালা হ্যায়। ব্যবসায় মন্দাভাব থাকতে পারে, কিন্তু ঘাবড়াবেন না। সন্তানদের দিকে নজর রাখুন, ওরা কি পড়ছে নাকি মোবাইলে গেম খেলছে? নিজের পাসওয়ার্ড কাউকে বলবেন না, এমনকি নিজের ছায়াকেও না।
তুলা
আর্থিক স্থিতিশীলতা আসবে। কিন্তু কেনাকাটার ঝোঁক আজ আপনাকে ফতুর করতে পারে। অনলাইন শপিং অ্যাপগুলো আনইনস্টল করে দিন। প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল। সঙ্গীর সঙ্গে ডিনারে যাওয়ার পরিকল্পনা থাকলে পকেটে খুচরা পয়সা নিয়ে যান, ক্রেডিট কার্ড রিজেক্ট হওয়ার রিস্ক আছে। ক্যালরি কম এমন খাবার খান, শরীরের ব্যালেন্সও জরুরি।
বৃশ্চিক
আজ কঠোর পরিশ্রমের ফল পাবেন। তবে সেই ফল যদি টক হয়, তবে মুখ বেজার করবেন না। শত্রুরা আজ আপনার চারপাশে ঘুরঘুর করবে, কিন্তু আপনার হুলটা সাবধানে রাখুন। বিকেলে বন্ধুদের সঙ্গে আড্ডার যোগ আছে, তবে বিল মেটানোর সময় ওয়াশরুমে যাওয়ার পুরোনো ট্রিক আজ চলবে না। মানুষের কথায় কান দেবেন না, নিজের তালে নাচুন।
ধনু
আজ ভ্রমণের সুযোগ মিলবে, কিন্তু গুগল ম্যাপসকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। হয়তো পৌঁছাতে চেয়েছিলেন সিনেমা হলে, আর পৌঁছে গেলেন মহাশ্মশানে! বড় সম্পত্তিতে বিনিয়োগের আগে উকিলের সঙ্গে চা খেয়ে নিন। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। ব্যাকআপ চার্জার সঙ্গে রাখুন, পৃথিবীটা ডিজিটাল তো!
মকর
আজ একটু সাবধানে হাঁটুন। রাস্তায় কলার খোসা আর প্রেমের হাতছানি—উভয় থেকেই দূরে থাকুন। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব নিতে যাবেন না, শেষে সব আপনার ঘাড়ে এসে চাপবে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে, তবে পকেটটা আগে চ্যাক করে নিন। সিঁড়ি দিয়ে ওঠার সময় ফোনে টেক্সট করবেন না।
কুম্ভ
আপনার মনে আজ নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা জাগবে। ইউটিউবে ভিডিও দেখে রান্নাবান্না করতে গিয়ে রান্নাঘর জ্বালিয়ে দেবেন না। নতুন কাজের সুযোগ আসতে পারে। পরিবারে শান্তি বজায় থাকবে। সম্পত্তি সংক্রান্ত আলোচনা সফল হওয়ার সম্ভাবনা আছে। যা পারেন না, তা করতে গিয়ে হিরো সাজার দরকার নেই।
মীন
পুরোনো স্মৃতি মনে পড়ে আজ একটু মন খারাপ হতে পারে। প্রাক্তনকে টেক্সট করার ভুলটা ভুলেও করবেন না! পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসবে, কিন্তু আপনি তো মাছের মতো পিচ্ছিল—ঠিক বেরিয়ে যাবেন। কাজের গতি ধীর হতে পারে, কিন্তু তাতে কাজটা অন্তত ঠিকঠাক হবে। আজ রাতে জলদি ঘুমান, স্বপ্নগুলো অন্তত ফ্রিতে দেখতে পাবেন।

বয়স চল্লিশের কোটা পার হতেই আয়নার সামনে দাঁড়ালে অনেকের মন খারাপ হয়ে যায়। বলিরেখা, চোখের নিচে কালো ছোপ কিংবা ত্বকের টানটান ভাব কমে যাওয়া— এসবই বার্ধক্যের স্বাভাবিক লক্ষণ। তবে বেশি যে সমস্যা ভোগায়, তা হলো ত্বকের অতিরিক্ত রুক্ষতা ও খসখসে ভাব। শুধু দামি ক্রিম মেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। কারণ, বয়স...
১০ ঘণ্টা আগে
সময়ের সঙ্গে সঙ্গে আমাদের শরীরের বয়স বাড়বে, এটাই প্রকৃতির নিয়ম। কিন্তু অনেক সময় দেখা যায়, প্রকৃত বয়সের তুলনায় শরীরে বার্ধক্যের ছাপ পড়ে যায় অনেক আগে। একেই বলা হয় অকালবার্ধক্য। শরীরের স্বাভাবিক বয়স বৃদ্ধির প্রক্রিয়াগুলো সময়ের আগে দৃশ্যমান হলে তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। বার্ধক্য অনিবার্য হলেও...
১১ ঘণ্টা আগে
ইফতারে তেলে ভাজা বা বেশি মসলায় রান্না করা খাবার খাওয়া স্বাস্থ্যকর নয়। স্বাস্থ্যকর ইফতারিতে কী রাখা যায়, তাই ভাবছেন কি? অত চিন্তা না করে রাখতে পারেন রঙিন ফলের সালাদ। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা। এই রেসিপি যেমন স্বাস্থ্যকর, তেমনি সুস্বাদু...
১৬ ঘণ্টা আগে
সঠিক পরিকল্পনা, পুষ্টিকর খাবার এবং সহকর্মীদের প্রতি সহানুভূতিশীল আচরণই পারে আপনার কর্মজীবনকে রমজানেও আনন্দময় ও চাপমুক্ত রাখতে। খাদ্যাভ্যাস এবং ঘুমের রুটিন বদলে যাওয়ায় অনেক সময় ক্লান্তি ও অবসাদ ভর করে। কিন্তু মনে রাখবেন, রোজা রেখে কাজ করা মানেই কর্মদক্ষতা কমিয়ে দেওয়া নয়। সঠিক পরিকল্পনা ও মানসিক...
১৮ ঘণ্টা আগে