
ঈদের সময় ঘরে ঘরে মাংসের নানা আয়োজন হয়ে থাকে। আর শিশুরাও গরু বা খাসির মাংস খেতে পছন্দ করে। তবে গরমের এই সময়ে বেশি মাংস খাওয়া শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এ বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন থাকতে হবে। কেননা, পরিমাণমতো না খেলে শিশুদের হজমের সমস্যা, পেটব্যথা, ডায়রিয়াসহ নানা ধরনের রোগে হতে পারে।
হাম শিশুদের মাঝে ছড়িয়ে পড়েছে। ফলে অনেক অভিভাবকই জানতে চান, হাম ভালো হয়ে যাওয়ার পর কতটুকু মাংস খাওয়ানো যাবে। আসলে এটি নির্ভর করে শিশুর বয়স, শারীরিক অবস্থা ও হজম শক্তি কেমন রয়েছে, তার ওপর। হাম সেরে যাওয়ার পর শিশুকে কিছুদিন হালকা ও সহজপাচ্য খাবার দিতে হবে। এরপর শরীরের শক্তি ফিরিয়ে আনতে ধীরে ধীরে পুষ্টিগুণসমৃদ্ধ অন্যান্য খাবারে অভ্যস্ত করতে হবে। অর্থাৎ, মাংস খেতে পারবে, তবে পরিমাণে খুবই কম এবং দেখতে হবে তা ঠিকমতো হজম হচ্ছে কি না। কারণ, মাংসে রয়েছে প্রোটিন, আয়রন ও ভিটামিন।
ছয় মাস বয়সী শিশুদের জন্য মুরগি অথবা গরুর মাংস একদম নরম সেদ্ধ করে দুই থেকে তিন চা-চামচ খাওয়ানো যেতে পারে। ছয় মাসের বেশি বয়সের শিশুদের জন্য দৈনিক ৩০ থেকে ৪৫ গ্রাম মাংস যথেষ্ট। খেয়াল রাখতে হবে, মাংস যেন সুসিদ্ধ ও কম মসলাযুক্ত হয়। পাশাপাশি দু-একটি সবজি দিয়ে রান্না করা যেতে পারে। মাংস খাওয়ার পাশাপাশি আঁশসমৃদ্ধ খাবার তালিকায় রাখতে হবে। এগুলোর মধ্যে রয়েছে সবুজ শাকসবজি, ফল, ডিম, মাছ ও পর্যাপ্ত পরিমাণে তরল খাবার। অবশ্যই খেয়াল রাখতে হবে, হজমে কোনো বিঘ্ন ঘটছে কি না। যদি মাংস খাওয়ার পর শিশুর পেটব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়, তাহলে কিছু সময়ের জন্য মাংস খাওয়া বন্ধ রাখতে হবে এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
সবার আগে মনে রাখতে হবে, ঈদের আনন্দ মানে শুধুই যে বেশি বেশি খাবার, তা কিন্তু নয়, বরং স্বাস্থ্যকরভাবে ঈদ উপভোগ করাই হচ্ছে ঈদের আনন্দ।
লেখক: ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়েট কনসালট্যান্ট, আর রাহা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেড

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১০ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১২ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৩ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৬ ঘণ্টা আগে