আপনি কি জানেন, প্রতিবার টয়লেটে ফ্ল্যাশ করার ফলে ঠিক কতটুকু পানি খরচ হচ্ছে? প্রায় সাত লিটার! ফলে, যাঁরা প্রয়োজন ছাড়াও ফ্ল্যাশ করেন, তাঁরা এখনই সতর্ক হোন। যদি একটু খেয়াল করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন, কেবল আমাদের বাড়িতেই নানাভাবে পানির অপচয় হচ্ছে। অথচ একটু সতর্ক হলেই কিন্তু পানির এই অপচয় রোধ করা সম্ভব।
দাঁত মাজা ও কাপড় ধোয়ার সময় কল বন্ধ রাখুন
অনেকেই দাঁত মাজা ও কাপড় ধোয়ার সময় অকারণে বেসিনের কল খুলে রাখেন। এতে করে প্রচুর পানির অপচয় হয়। প্রয়োজন ছাড়া এখন থেকে কাজটি করবেন না। এতে করে কয়েক লিটার পানি অপচয় হওয়া থেকে বাঁচবে। একইভাবে বাসন-কোসন ধোয়ার সময়ও অযথা কল খুলে রাখা থেকে বিরত থাকতে হবে।
স্নানের সময় পানি ব্যবহারে সচেতনতা
দীর্ঘ সময় ধরে স্নান করার ফলে পানির অপচয় হয়। গোসলের সময়ভেদে একজন মানুষ প্রতি মিনিটে ৬ থেকে ৪৫ লিটার পানি ব্যবহার করে। গোসলের সময় যেন পানির অপচয় না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
কাজ শেষে কল ভালোভাবে বন্ধ করুন
বেসিন, সিংক বা স্নানঘরের কল ভালোভাবে বন্ধ রাখুন। কলের পাইপে লিকেজ থাকলে যত দ্রুত সম্ভব সারিয়ে নিন। ফোঁটায় ফোঁটায় কিন্তু আপনার অলক্ষ্য়েই প্রচুর পানি অপচয় হচ্ছে। এই ফোঁটা ফোঁটা পানি হিসাব করলে দেখা যায়, প্রতিদিন প্রায় ১৫ লিটার এবং বছরে পায় ৫ হাজার ৫০০ লিটার পানি অপচয় হচ্ছে।
পানির পুনর্ব্যবহার নিয়ে ভাবতে হবে
রান্নাঘরে চাল, ডাল ও সবজি ধোয়া পানি গাছের গোড়ায় ব্যবহার করুন। এতে করে কলের বিশুদ্ধ পানি অনেকটাই বেঁচে যাবে। অন্যদিকে, শস্য ও সবজি ধোয়া পানি গাছের বৃদ্ধিতে সহায়তা করবে। কাপড় ধোয়ার পর সেই পানি টয়লেটে বা গাছের গোড়ায় ঢালতে পারেন। এতে পরিষ্কার পানির অপচয় অনেকটাই রোধ করা সম্ভব হবে। এ ছাড়া বৃষ্টির পানি ধরে রেখে বাগানে ব্যবহার করা হলে বিশুদ্ধ পানির অপচয় রোধ করা সম্ভব। তা ছাড়া বৃষ্টির পানি ক্লোরিনমুক্ত হওয়ায় গাছের জন্য বেশ ভালো।
পাইপের মাধ্যমে পানি ছড়িয়ে গাড়ি ধোয়ার সময় প্রতি মিনিটে গড়ে ১০ লিটার অপচয় হয়। প্রতিবার একটি গাড়ি ধুতে গড়ে ৩৫ লিটার বা তার বেশি পানি দরকার। তবে বালতিতে পানি নিয়ে মগের মাধ্যমে ঢেলে ঢেলে ধোয়ার সময় অপেক্ষাকৃত কম পানি খরচ হয়। বৃষ্টির পানি ধরে রেখে তা গাড়ি ধোয়ার কাজে ব্যবহার করা যায় অনায়াসে। দাগ ও ময়লা তুলতে বৃষ্টির পানি ভালো কাজ করে।
সূত্র: গ্রিন লিভিং জার্নাল ও অন্যান্য

সুখ শুধু বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না। এটি অনেক বেশি নির্ভর করে আমাদের প্রতিদিনের অভ্যাস এবং মানসিকতার ওপর। অনেকে মনে করেন, সুখ মানে সব সময় হাসিখুশি থাকা, যা আসলে সম্ভব নয়। কিন্তু নিয়মিত অভ্যাসের মাধ্যমে দিনের অধিকাংশ সময় আমরা সুখী থাকতে পারি। আপনার দিন কেমন কাটছে বা অন্যরা আপনার সঙ্গে...
২ ঘণ্টা আগে
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতা কমে যাওয়া বা স্মৃতিভ্রংশ রোধ করার কোনো জাদুকরি ওষুধ না থাকলেও সঠিক খাদ্যাভ্যাস আপনার মস্তিষ্ককে দীর্ঘ সময় সচল ও তীক্ষ্ণ রাখতে পারে। বিশেষ করে রমজান মাসে দীর্ঘ সময় সিয়াম সাধনার পর ইফতার ও সেহরিতে এমন কিছু খাবার নির্বাচন করা জরুরি, যা মস্তিষ্কের...
৭ ঘণ্টা আগে
‘গিভ টু গেইন’—৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হতে যাওয়া আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য এটি। বিশ্বের নারীরা আজ সব বাধা তুড়ি মেরে নিজেদের পছন্দসই পেশায় যুক্ত হচ্ছেন। তাঁদের কেউ কেউ কাজ করছেন নারীর শারীরিক, মানসিক স্বাস্থ্য এবং সৌন্দর্য নিয়ে। যোগব্যায়াম হচ্ছে সেই মাধ্যম, যা চর্চার ফলে একজন নারী সব দিক থে
১১ ঘণ্টা আগে
কখনো কখনো রং রাজনৈতিক পরিচয় বহন করে, আবার কখনো সেই রংই হয়ে ওঠে বিভিন্ন প্রতীকের উৎস। সময় যত গড়িয়েছে, ফ্যাশনে রঙের ব্যবহার ততই হয়েছে প্রতীকী। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে অনেকে সেদিন বিভিন্ন রঙের পোশাক পরবেন। আর পোশাকে সেসব রঙের থাকবে বিভিন্ন অর্থ ও ব্যঞ্জনা।
১১ ঘণ্টা আগে