
এই শহুরে জীবনে বাড়ির সামনে বাগান করার সৌভাগ্য আর কজনের মেলে? শখ-আহ্লাদ যেটুকু মেটানোর যার ফুরসত দেয় এক চিলতে বারান্দা। অবশ্য সুন্দর একটা বারান্দা পাওয়াও সৌভাগ্যের ব্যাপার। বারান্দায় বসে কিছু সময় পার করাও কঠিন। কারণ, এক বাড়ির সঙ্গে আরেক বাড়ি এমনভাবে লাগোয়া যে বারান্দায় আর প্রাইভেসি থাকে না বললেই চলে। তবে বারান্দার গ্রিল যদি লতানো গাছে ঢেকে দেওয়া যায়, তাতে বারান্দার সৌন্দর্য বাড়ার পাশাপাশি প্রাইভেসি মেলে।
বারান্দা জোড়া ম্যাজেন্টা, গোলাপি, সাদা বা বাসন্তী বাগানবিলাস গাছ দিতে পারে এই সমাধান। এই ফুলের চোখ ধাঁধানো রঙে যেন নিজের শখের এক চিলতে বারান্দাটাকেই অন্য রকম লাগে। প্রায় সারা বছরই এই ফুল শোভা ছড়ায়। কিন্তু বারান্দায় অত বড় লতানে বাগানবিলাস গাছ কীভাবে লাগাবেন, কীভাবে তার যত্ন নেবেন, তা বুঝতে পারেন না অনেকেই। তা ছাড়া লতানো গাছ বলে বাগানবিলাস বাগানে বা বাড়ির সদর দরজায় খোলা জায়গাতেই লাগাতে পছন্দ করেন সকলে। কিন্তু আপনার ফ্ল্যাটের বারান্দায় যদি অল্প জায়গাও থাকে, তাহলে কিন্তু টবে নিশ্চিন্তে বাগানবিলাস লাগিয়ে ফেলতে পারেন। বাগানবিলাসের খুব একটা ঝামেলা নেই, তার ওপর অল্প যত্নেই এই গাছে প্রচুর ফুল হয়।

মোটামুটি ১০-১৪ ইঞ্চি গভীর কোনো টবে প্রথমে চারা বা ছোট গাছ লাগাতে পারেন। তবে গাছ যখন একটু বড় হয়ে যাবে, তখন অন্য কোনো বড় টবে এটিকে বসাতে হবে। বাগানবিলাসের শেকড় খুব বেশি ঘন হয়ে যায়, তাই সেটি আটকাতে দুই বছর ছাড়া পুনরায় পটিং করা দরকার। আর যেহেতু আমাদের দেশে খুব গরম পড়ে, তাই মাটির টবে এই গাছ লাগান, না হলে গরমকালে গাছে জল দিলে অতিরিক্ত তাপমাত্রায় শেকড় পচে যেতে পারে।
যে মাটিতেই গাছ লাগান না কেন, খেয়াল রাখবেন মাটি যেন ভিজে না থাকে। ঝুরঝুরে মাটির সঙ্গে বাড়িতে তৈরি সার মিশিয়ে টবের মাটি বানিয়ে নিন। এ ছাড়া ক্যাকটাসের জন্য যে মাটি ব্যবহার করা হয়, সেই মাটিও মিশিয়ে ব্যবহার করতে পারেন।
বাগানবিলাস গাছে ফুল হওয়ার জন্য সরাসরি সূর্যালোক প্রয়োজন। খেয়াল রাখবেন, আপনার গাছ যেন দিনে অন্তত পাঁচ-ছয় ঘণ্টা রোদ পায়। তাই বারান্দার এমন জায়গায় রাখুন যেখানে টব সরাসরি রোদ পাবে। ঘরের ভেতরে রাখতে চাইলে দক্ষিণ দিকের জানলার কাছে রাখুন। মনে রাখবেন, ছায়া থাকলে বা সূর্যের আলো না পেলে কিন্তু গাছে খুব ছোট টবে যদি বাগানবিলাস লাগাতে চান, তাহলে ‘বুশি’, ডোয়ার্ফ কোনো ভ্যারাইটি কেনাই ভালো। এই ধরনের গাছ খুব একটা বড় হবে না, অথচ কাঁকড়া হবে, প্রচুর ফুলও হবে। ফলে দেখতেও ভালো লাগবে। টবে লাগানোর জন্য সাধারণত রোজেস্কা (গোলাপি), মিস অ্যালিস (সাদা), ক্রিমসন জুয়েল (লাল) ইত্যাদি কিনুন।
নতুন গাছ কিনে আনার পর মাটি যেন ভিজে ভিজে থাকে এভাবে রোজ পানি দিন। দুই সপ্তাহ পর পর গাছে সার দিতে পারেন। তবে শীতকালে সার না দিলেও হবে। গাছে যদি নিয়ম করে রোদ লাগে, তাহলে বাগানবিলাসে পোকা লাগার আশঙ্কা কম থাকে।
সূত্র: দ্য স্প্রাউস ও অন্যান্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৮ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
৯ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১২ ঘণ্টা আগে