খাবার টেবিলের সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে রানার। জামদানি, কাতান, সুতি, সিল্ক, পাট, উলসহ বিভিন্ন উপাদানে তৈরি করা রানার বাজারে পাওয়া যায়। রানারে বিভিন্ন ফুলের নকশা, জ্যামিতিক নকশা, এমব্রয়ডারির কাজ ইত্যাদি থাকে। কাঁথা স্টাইলের রানারও কিনে নেন অনেকে। সুন্দর ও আকর্ষণীয় সব ধরনের রানার শুধু খাবার টেবিলে নয়, ছোট ক্যাবিনেট, বড় বাক্স, ট্রাংক কিংবা সেন্টার টেবিলেও বিছানো যায়। এতে ঘরে আসে নতুনত্ব। রানারের সৌন্দর্য ধরে রাখার জন্য এবং বেশি দিন ভালো রাখতে এর সঠিক যত্ন নিতে হবে। এ জন্য যা করবেন—
রোজ রানার ব্যবহার করলে দিনে একবার সেটি ঝেড়ে-মুছে পরিষ্কার করে নিন। এতে আলগা ধুলাবালু ও ময়লা দূর হয়ে যাবে।
রানারে তেল-ঝোল ও খাবার পড়লে সুতির ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে।
রানারের ওপর সরাসরি গরম পাত্র রাখা যাবে না। এতে রানারে ব্যবহৃত উপাদানের ক্ষতি হতে পারে।
ব্যবহার করার একপর্যায়ে রানার ময়লা হলে সাবান-পানিতে ধুয়ে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তবে কাতান, জামদানি ও সিল্কের রানার খুব বেশি ধোয়া যাবে না। এর ফলে সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে।
কাপড়ের রানার ধুয়ে নেওয়ার পর ইস্তিরি করে নিতে হবে। সে ক্ষেত্রে কাপড়ের ধরন বুঝে তাপমাত্রা কমাতে ও বাড়াতে হবে। না হলে কাপড় কুঁচকে যেতে পারে, পুড়ে যেতে পারে কিংবা অন্যান্য ক্ষতি হওয়ার ঝুঁকি থাকে।
সূত্র: গুড হাউস কিপিং ও অন্যান্য
ছবি সৌজন্য: মানবিকা

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
৭ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
৯ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১০ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৩ ঘণ্টা আগে