বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ উদ্যোগে রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় সম্প্রতি পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে হস্তশিল্প মেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিসিকের চেয়ারম্যান মুহম্মদ মাহবুবর রহমান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুজ্জামান।
অধ্যাপক ড. লুৎফর রহমান জানিয়েছেন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের বক্তৃতার মধ্যে আটকে রাখতে চায় না; বরং অধীত জ্ঞান ও পাঠকে প্রায়োগিক করে তুলতে চায়। সে বিষয়টি বিবেচনায় রেখে ডিআইইউ তার শিক্ষা কার্যক্রমকে শিল্পের কাছাকাছি নিয়ে যেতে চায়। সে জন্য ডিআইইউ ৯ বছর আগে বিসিকের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে।
মেলায় সারা দেশ থেকে ২৫ জন ক্ষুদ্র উদ্যোক্তা ও কারুশিল্পী অংশ নিয়েছিলেন। তাঁদের উৎপাদিত পণ্যের মধ্যে ছিল নকশিকাঁথা, জামদানি, চামড়াজাত হস্তশিল্প, বিভিন্ন কারুপণ্য, মধু ইত্যাদি।

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৯ মিনিট আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
১ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
২ ঘণ্টা আগে