
মীরাক্কেলের মঞ্চ। বিচারক হিসেবে বসে আছেন শ্রীলেখা মিত্রসহ অন্যরা। উপস্থাপক বিখ্যাত মীর। হাততালি আর হাসির ফোয়ারা বয়ে যাচ্ছে রাশেদের কমেডিতে। ইতিমধ্যে একটির পর একটি রাউন্ড পেরিয়ে তিনি এসেছেন ফাইনালে!
ছোটবেলার চঞ্চল ও মিশুক ছেলেটি যে স্ট্যান্ডআপ কমেডিয়ান হিসেবে খ্যাতিমান হবে, এমন ইঙ্গিত কি ছিল? ছোটবেলা থেকেই চঞ্চল ও মিশুক স্বভাবের সংমিশ্রণে বেড়ে উঠেছেন আফনান আহমেদ রাশেদ। স্কুলপর্যায় থেকে তাঁর সৃজনশীল ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহের শুরু। ফতুল্লা পাইলট হাইস্কুল থেকে এসএসসি ও নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস করেন রাশেদ। কলেজে থাকাকালীন নারায়ণগঞ্জে গড়ে তোলেন রাইজিং বাংলাদেশ নামক একটি সামাজিক সংগঠন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে ভর্তির আগে রাশেদ ২০১৪ সালে অংশ নেন স্কুলভিত্তিক টেলিভিশন রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডারে। সেখান থেকেই যাত্রা শুরু তাঁর কমেডিয়ান হিসেবে। এরপর ২০১৬ সালে একটি বেসরকারি টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘হা-শো সিজন ৪’-এ অংশ নিয়ে অন্যতম সেরা পারফরমার নির্বাচিত হন। স্বীকৃতি অর্জন করেন দেশের অন্যতম তরুণ স্ট্যান্ডআপ কমেডিয়ানদের একজন হিসেবে। এরপর দেশের গণ্ডি পেরোনোর গল্প। ভারতীয় স্যাটেলাইট চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’-এর সিজন দশের অন্যতম ফাইনালিস্ট ছিলেন রাশেদ।
শুধু কমেডিয়ানই নন, রাশেদ একাধারে একজন সৃজনশীল লেখক, কনটেন্ট ক্রিয়েটর, পাবলিক স্পিকারও বটে। রাশেদ এখন নিয়মিত স্ক্রিপ্ট লিখে যাচ্ছেন টেলিভিশনের জন্য। ২০২২ সালে বইমেলায় প্রকাশিত হয় রাশেদের ভিন্নধর্মী বিশেষ বই ‘মীরাক্কেল এক্সপ্রেস’। ‘সিক্রেট অব ইউথস’ নামের আরও একটি বই খুব শিগগির বাজারে আসছে বলে জানা গেছে। বর্তমানে শিক্ষাবিষয়ক ডিজিটাল প্ল্যাটফর্ম ইন্টার্যাকটিভ ডিজিটাল লার্নিং বাংলাদেশ নামক একটি প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর হিসেবে ক্রিয়েটিভ টিমে যুক্ত আছেন।
মানুষের ভালোবাসা বিমোহিত করে বলেই এখনো মঞ্চ কিংবা মঞ্চের বাইরে সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন রাশেদ। ‘তবে নিজেকে নিয়ে আরও ভিন্নভাবে স্বপ্ন দেখি।হয়তো কিছু সুপ্ত অনুপ্রেরণা আগামীর জন্য পুষে’ রেখেছেন তিনি। ক্যাম্পাস ও গণমাধ্যমে বিপুল জনপ্রিয়তার পরেও নিজেকে নিরন্তর এগিয়ে নেওয়ার যুদ্ধে আছেন বলে মনে করেন আফনান আহমেদ রাশেদ।

আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবছর জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতি ছয়জন বয়স্ক...
২ ঘণ্টা আগে
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১১ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১২ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১২ ঘণ্টা আগে