মেকআপপ্রেমী হোক বা না হোক, লিপস্টিক ব্যবহার করে না, এমন নারী খুঁজে পাওয়া মুশকিল। প্রায় প্রত্যেকের সাজের বাক্সে একাধিক রঙের লিপস্টিক থাকে। ক্রিমি ধরনের লিপস্টিক যদি ফুরিয়ে যাওয়ার পথে থাকে, তাহলে সেগুলো বাতিলের খাতায় না ফেলে বরং এর রংটা বের করে নিন। এবার তা দিয়েই আপনি তৈরি করুন নতুন প্রসাধনী।
রঙিন লিপবাম
টুথপিক দিয়ে লিপবামের কৌটা থেকে বাম বের করে তার সঙ্গে হালকা পিচ বা গোলাপি রঙের লিপস্টিক মেশান। তারপর ছোট্ট কৌটায় ভরে ব্যাগে রেখে দিন। তারপরলিপস্টিকের পরিবর্তে ব্যবহার করতে পারেন রঙিন এই লিপবাম।
ছোট্ট কৌটায় এক টেবিল চামচ পেট্রোলিয়াম জেলির সঙ্গে ছোট হয়ে আসা কোনো লিপস্টিক ভালো করে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণ অনায়াসে লিপ গ্লস হিসেবে ব্যবহার করুন।
ব্লাশ
গোলাপি, পিচ বা কমলা রঙের লিপস্টিকের সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে গালে আলতো করে ব্রাশ করে নিন। শীতের দিন এমন ক্রিম ব্লাশের তুলনা আর কিসে হয় নাকি!
আইশ্যাডো
ন্য়ুড শেডের লিপস্টিক ও অল্প পেট্রোলিয়াম জেলি মিশিয়ে চোখের পাতায় লাগান। সরাসরি লিপস্টিক দিয়ে আইশ্যাডো লাগানোর ক্ষেত্রে ব্লেন্ডিংটা খুব ভালো হতে হবে।
লিপ টিন্ট
দুই বা তিনটি রঙের লিপস্টিক একটি কৌটায় ভরে ভালোভাবে মিশিয়ে নিন। তৈরি হবে নতুন প্রসাধনী, যাকে বলে লিপ টিন্ট।
সূত্র: স্টাইল কাস্টার ও অন্যান্য

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে