একসময় খুব ভালো বন্ধু ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে বহু পথ হেঁটেছেন। টুকটাক খাবারটাও ভাগ করে খেয়েছেন। কিন্তু জীবনের বাস্তবতায় এখন আর যোগাযোগ নেই। আপন মনে বাল্যকাল, শিক্ষাজীবন ও কর্মক্ষেত্রের দিনগুলোর কথা ভাবলে নিশ্চয়ই এমন কিছু বন্ধুকে একনজরে মনে পড়বে। মনে পড়তে পারে সামান্য ভুল বোঝাবুঝি থেকে ভালো বন্ধুত্বের মাঝে দূরত্ব সৃষ্টির ঘটনাও।
বাল্যকালে নিজের অজান্তেই বাড়ির আশপাশের সমবয়সীদের সঙ্গে বন্ধুত্ব। কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়েও মিলেছে এমন বন্ধু। এদের সঙ্গে রয়েছে এক সঙ্গে খেলাধুলা, আনন্দ, চকলেট-আচার ভাগাভাগি কিংবা টুকটাক দ্বন্দ্বের স্মৃতি। অভিভাবকের কর্মক্ষেত্র পরিবর্তনসহ নানা কারণে বাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন হওয়ায় হারিয়ে গেছে এমন অনেক বন্ধু। নিজের ছোটবেলায় নাড়া পড়লে দেখবেন আপনার গল্পগুলোতে তাদেরও ছিল সমান ভাগ। নির্মম হলেও সত্য, তখন হারিয়ে ফেলা অনেককে হয়তো এখন দেখলেও চেনা যাবে না।
মাধ্যমিকের অনেক বন্ধু নিশ্চয়ই ছড়িয়ে পড়েছেন বিভিন্ন কলেজে, কলেজে সবাই জুটিয়ে নিয়েছে নতুন বন্ধু। তাঁরা হয়ে উঠেছেন পড়াশোনা, নানা সংগঠন, কৈশোরের নানা নিজস্ব গল্প কিংবা বিপদের একান্ত সহচর। বিশ্ববিদ্যালয়ে এসে দেখলেন এদের অনেকের সঙ্গেই নেই নিয়মিত যোগাযোগ, ক্যাম্পাসে নতুন বন্ধু নিয়ে কাটছে বিন্দাস জীবন।
কর্মজীবনে এসেছে নতুন ব্যস্ততা। এই জীবনে খাপ খাইয়ে নিতেই দিনের বেশির ভাগ সময় চলে যায়। আর কর্মক্ষেত্রে খুব কম সহপাঠীকে সহকর্মী হিসেবে পাওয়া যায়। এর মাঝে অনেকের সঙ্গে কমতে থাকে যোগাযোগ, বাড়ে দূরত্ব। সম্পর্কগুলোর যত্ন নেওয়ার সুযোগ খুব কমই মেলে। সব মিলে জীবনের বহু বন্ধু এত দূরে চলে যায়, অনেকের সঙ্গে হয়তো জীবনেও আর দেখা হবে না।

জীবনে চলার পথে এভাবে বন্ধুত্বের নবায়ন, কাছের মানুষের সংখ্যা বৃদ্ধির বিষয়টি বেশ ইতিবাচক। একই সঙ্গে প্রতিটি স্তরের বন্ধুত্বের ধারাটি ধরে রাখাও কিন্তু জীবনেরই অংশ। জীবনের যেকোনো কালের বন্ধুকেই হারাতে দেওয়ার মানেই জীবনের ডায়েরি থেকে কিছু পৃষ্ঠা ছিঁড়ে ফেলা। তবে চলার পথের বহু বন্ধু সময়ের প্রয়োজনে হারিয়ে যাবে, জীবনেও দেখা হবে না—এটাই বাস্তবতা।
তবে সকল ধাপের কিছু বন্ধুর সঙ্গে কিছুদিন পরপর হলেও যোগাযোগটা ধরে রাখা আবশ্যক। সরাসরি বাসায় যাওয়া, বাইরে সাক্ষাৎ ছাড়াও ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কলেও হতে পারে এই যোগাযোগ। করোনা বাস্তবতায় সরাসরি যোগাযোগে সমস্যা হলেও জীবন থেকে যাতে ‘বন্ধু’ হারিয়ে না যায়, সে ভাবনা কিন্তু থাকতেই হবে। আর ফেসবুকে মাঝে মাঝে ছবি দেখলে ‘ভালোই তো আছে’ না ভেবে খোঁজ নিন। জানতে চান ‘কেমন আছো বন্ধু?’
সব সময় যে অপর পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হবে—এই ধারণা না রাখাই উত্তম। বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারেন নিজে থেকেই, গল্প জমিয়ে ফিরে যেতে পারেন তখনকার সময়ে। দীর্ঘ বিরতি পড়ে গেলে নিজে থেকে আগ্রহী হয়ে দুচারবার যোগাযোগটা করেই দেখুন না। দেখবেন, হয়তো আপনার বন্ধুই এই যাত্রার বাকিটা পথ টেনে নেবে। আর অতীতের ভুল বোঝাবুঝি থাকলেও মিটিয়ে নিতে পারেন আজকের ‘বন্ধু দিবস’-এর সুবাদে। আর বেশ পুরোনো বন্ধুকে ফোন দিয়ে বন্ধু দিবসের শুভেচ্ছা জানিয়ে তাঁর অনুভূতিকে তাজা করে দেওয়ার সুযোগ তো থাকছেই।
আরও পড়ুন

আজ ১৫ জুন, বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস। প্রবীণদের প্রতি সহিংসতা, অবহেলা, বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রতিবছর জাতিসংঘ ঘোষিত দিবসটি পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, সারা বিশ্বে প্রতি ছয়জন বয়স্ক...
৪ ঘণ্টা আগে
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
১৩ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১৪ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
১৪ ঘণ্টা আগে