ভারতীয় বাংলা চলচ্চিত্র এবং ওয়েব সিরিজে জনপ্রিয় নাম স্বস্তিকা মুখার্জি। তাঁকে বলা হয় ‘বিউটি উইদ ব্রেইন’। কঠিন ব্যক্তিত্বের অধিকারী এই সেলিব্রিটির অসাধারণ সব লুক দেখার জন্য বরাবরই ভক্তরা ইনস্টাগ্রামে স্ক্রল করে যান। মেকআপসহ বা মেকআপ ছাড়া; সব সময়ই যেন লাস্যময়ী এ তারকা। কী আছে তার রূপ রুটিনে?
ত্বকের যত্নে
বাজারের নামীদামি পণ্য়ে খুব একটা ভরসা পান না তিনি। তার বদলে আয়ুর্বেদিক উপাদান চন্দনই তাঁর ভরসা। স্বস্তিকা প্রতিদিনের ত্বকের যত্নে চন্দন ব্যবহার করেন। এতে তাঁর ত্বক ট্যান ও দাগমুক্ত থাকে। বাজারে সহজলভ্য চন্দন গুঁড়োয় খুব একটা বিশ্বাস করেন না তিনি। বরং পাটায় চন্দনকাঠ ঘষে সেটাই মুখে মেখে নেন।
একদম কিশোরী বয়স থেকেই তাঁর মা তাঁকে ত্বকচর্চায় উৎসাহী করে তুলেছেন। সে সময় থেকেই সপ্তাহে দুই বার ত্বকে মুলতানি মাটির প্যাক লাগাতেন। তাতে মেশান গোলাপজল।
এ ছাড়াও দুধের সর ফ্রিজে রেখে ঠান্ডা করে ত্বকে মাখেন তিনি। ১৫ মিনিট রেখে আলতো করে ম্যাসাজ করে ধুয়ে নেন। এতে ত্বক হয় আরও নমনীয়।
মিনিমাল মেকআপ
একেবারে মিনিমাল মেকআপে থাকতেই ভালোবাসেন স্বস্তিকা। তাঁর ভাষ্য়,‘তুমি যদি ব্যাগে লিপস্টিক ও আইলাইনার রাখতে ভুলে যাও, তাতে ক্ষতি নেই। তবে মেকআপ ছাড়াই থেকো, নিজের ত্বক নিয়েই তো সুন্দর অনুভব করা যায়।’
সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও অন্যান্য

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৪ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে