ভারতীয় খাবারে বেশ বৈচিত্র্য রয়েছে। চাহিদাও আছে বিশ্বজুড়ে। এসব খাবারে দেশটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।
তবে অবাক করা বিষয় হলো- দেশটির মুখরোচক এমন কিছু খাবার রয়েছে যা বিস্ময়করভাবে অন্য দেশে একেবারে নিষিদ্ধ!
সমুচার কথাই ধরা যাক। ঘিয়ে ভাজা সমুচা আর সঙ্গে টক-ঝাল কেচাপ। এগুলোর কথা শুনলেই মুখে রস চলে আসে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো- ২০১১ সাল থেকে সোমালিয়ায় এই খাবারটি একেবারেই নিষিদ্ধ। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তাকে নিশ্চিত শাস্তির মুখে পড়তে হবে। জানা গেছে, দেশটির আল-শাবাব গ্রুপের ধর্মীয় একটি প্রতীকের সঙ্গে মিল থাকার কারণেই নিষিদ্ধ করা হয়েছে ত্রিকোণাকার এই খাবারটি।
চ্যবনপ্রাশ: আচারের মতো দেখতে এই খাবারটি ভারতে বহু বছর ধরে জনপ্রিয়। কিন্তু ২০০৫ সাল থেকে কানাডায় এটি নিষিদ্ধ। খাবারটিতে পারদ ও সিসার অস্তিত্ব রয়েছে বলে এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ঘি: ভারতে প্রচুর গরু থাকার কারণে সেখানে দুধ থেকে তৈরি ঘিয়েরও প্রাচুর্য রয়েছে। ভারতে এই খাবারটিকে সুপার ফুড হিসেবে বিবেচনা করা হয়। কারণ এতে প্রায় সব ধরনের প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে। কিন্তু আমেরিকায় এই খাবারটি নিষিদ্ধ। ঘি খেলে রক্তচাপ, হৃদ্রোগ এবং স্থূলতা বাড়ে- এমন সব অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
কেচাপ: অন্য খাবারের অনুষঙ্গ হিসেবে ভারতে টক-ঝাল-মিষ্টি স্বাদের কেচাপের জনপ্রিয়তা রয়েছে। সমুচা, ফার্স্ট ফুড থেকে শুরু করে ভাজা-পোড়া নানা খাবারেই ভারতীয়রা এটিকে মিশিয়ে খায়। কিন্তু এই পার্শ্ব খাবারটি ফ্রান্সে নিষিদ্ধ। কেচাপ মেশালে কিশোর-কিশোরীরা বেশি খাবার খায় এমন অজুহাতে এটিকে নিষিদ্ধ করা হয় দেশটিতে।
কাবাব: ভারতে সবচেয়ে জনপ্রিয় খাবারগুলোর মধ্যে কাবাব অন্যতম। নানা ধরনের কাবার রয়েছে দেশটিতে। এমনকি যারা নিরামিষাশী তাদের জন্যও মাংসের ব্যবহার ছাড়াই বিশেষভাবে তৈরি কাবাব পাওয়া যায়। তবে ভারতীয় এই কাবাব ইতালির ভেনিস শহরে কোনোভাবেই পাওয়া যাবে না। নিজেদের ঐতিহ্যে যেন কোনো প্রভাব না পড়ে, সে জন্য ২০১৭ সাল থেকে এই খাবারটিকে নিষিদ্ধ করে ভেনিস কর্তৃপক্ষ।

ওজন কমানো মানেই চর্বি ছেঁটে ফেলা। এই ওজন কমানোর যাত্রায় আমরা প্রায়ই সব চর্বিকে একই নজরে দেখি। কিন্তু চিকিৎসাবিজ্ঞানের মতে, সব চর্বি সমান নয়। আমাদের ত্বকের ঠিক নিচে যে চর্বি জমে, তা দেখতে খারাপ লাগলেও শরীরের জন্য ততটা বিপজ্জনক নয়। আসল শত্রু হলো ‘ভিসারেল ফ্যাট’ বা পেটের গভীরে থাকা চর্বি।
১২ ঘণ্টা আগে
কতটা সুস্থ থাকবেন, তা নির্ভর করে আপনার দৈনন্দিন জীবনযাপন কেমন। প্রতিদিন কী ধরনের বাসনকোসন ব্যবহার করছেন, কেমন খাবার খাচ্ছেন—এসব ব্যাপার যেমন স্বাস্থ্য়ের ওপর প্রভাব ফেলে, তেমনি এগুলোর প্রভাব পরিবেশের ওপরও পড়ে। নিজের স্বাস্থ্য ও বাড়ির পরিবেশ ভালো রাখার জন্য সব সময় বড় কোনো উদ্যোগই নিতে হবে এমন....
১৪ ঘণ্টা আগে
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল টোয়াব অগ্রগামী ঐক্যজোট শনিবার (১৩ জুন) রাজধানীর নয়াপল্টনের একটি কনভেনশন হলে ‘সুফি নাইটস ও ডিনার’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
১৫ ঘণ্টা আগে
অনেকেই বলেন বাথরুমে বসে নাকি সবচেয়ে সৃজনশীল বুদ্ধিটা মাথায় আসে। মনে আছে ছোটবেলায় শোনা বিশ্বখ্যাত গণিতবিদ ও বিজ্ঞানী আর্কিমিডিসের সেই গল্প। যেখানে বিজ্ঞানী এই মনীষী গোসলের টাবে নামতে গিয়েই পদার্থবিজ্ঞানের একটি যুগান্তকারী সূত্র আবিষ্কার করেছিলেন।
১৮ ঘণ্টা আগে