শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বেশির ভাগ দেশেই দেখা যায়—পরিবারে অর্থের জোগান দিতে ঘরের বাইরে গিয়ে চাকরি কিংবা ব্যবসা-বাণিজ্য নারীর চেয়ে পুরুষেরাই বেশি করেন। বিপরীতে নারীরা ঘর সামলানোর কাজে জড়িত হন বেশি। তা-ই বলে সংসারে নারীর ভূমিকাকে খাটো করে দেখারও কোনো উপায় নেই।
বলা যায়—সংসারে নারীর ভূমিকাকে অবমূল্যায়ন করলে, তা শুধু ভুলই নয়, এর জন্য পস্তাতেও হতে পারে। যেমনটি ঘটেছে ব্রিটিশ নারী লিন্ডসের স্বামীর ক্ষেত্রে। কথায় কথায় কিংবা হয়তো রাগ করেই লিন্ডসেকে সম্প্রতি তার স্বামী বলে বসেন-‘তুমি তো কিছুই করো না!’
এরপর যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না লিন্ডসের স্বামী। কারণ সত্যি সত্যিই সংসারের টুকিটাকি সব কাজ বন্ধ করে দেন লিন্ডসে। এতে মাত্র দুদিনেই বসবাসের অনুপযোগী হয়ে যায় তাঁদের বাড়িটি।
সোমবার এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য ইনডিপেনডেন্ট। এতে বলা হয়-স্বামীর কাছ থেকে তিরস্কার পাওয়ার পর কী হলো তা নিয়ে সামাজিক যোগাযোগ একটি ভিডিও শেয়ার করেছিলেন লিন্ডসে। ভিডিওতে দেখা যায়, ময়লা আবর্জনায় ভরে গেছে লিন্ডসের পুরো বাড়ি। এখানে ওখানে ছড়িয়ে আছে ব্যবহৃত জামা-কাপড়। রান্নাঘরের বেসিনে ময়লা হয়ে পড়ে আছে অসংখ্য থালা-বাসন। টেবিলের ওপর বই-খাতা যে যার মতো এলোমেলো হয়ে আছে। মেঝেতে মরার মতো পড়ে আছে একটি জুতো। বলা যায়-বাড়িতে এমন পরিবেশ দেখলে যে কোনো মানুষের মাথা বিগড়ে যাবে। লিন্ডসের স্বামীর ক্ষেত্রে অবশ্য চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না।
মজার বিষয় হলো-লিন্ডসের শেয়ার করা ওই ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। শেয়ার রিয়েক্টের পাশাপাশি অসংখ্য মানুষ মন্তব্যও করেছেন ওই ভিডিও নিচে। একজন লিখেছেন, ‘আমার স্বামীও এমন মন্তব্য করেছিল। গতকাল ডিভোর্স ফাইল করেছি।’
আরেকজন লিখেছেন, ‘এখনই ডিভোর্স দেন। ঘর নোংরা করার জন্য একজন লোক কমবে।’
‘দুদিনের ময়লা আবর্জনা এবার তাকে দিয়েই পরিষ্কার করান’, লিখেছেন আরেকজন।
এদিকে পরবর্তী আরেকটি ভিডিওর মাধ্যমে লিন্ডসে ঘরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানিয়েছেন, বিবেচনাহীন মন্তব্য করে অনেক পস্তাতে হয়েছে তার স্বামীকে। ইতিমধ্যে লিন্ডসের কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৪ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৫ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৬ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৬ ঘণ্টা আগে