উপকরণ
কলা ৩টি, কোকো পাউডার ২-৩ টেবিল চামচ, নারকেল কোরানো আধা কাপ, নারকেল তেল অথবা বাটার প্রয়োজনমতো।
প্রণালি
প্রথমে বড় আকারের ২-৩টি কলা ভালোভাবে ব্লেন্ড করতে হবে। পাকা কলা নেবেন। তবে বেশি পাকা কলা না নেওয়াই ভালো। কলার ব্লেন্ডের সঙ্গে ২-৩ টেবিল চামচ কোকো পাউডার মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে মেশাতে হবে আধা কাপ মেল্টেড নারকেল। এবার আবারও সব উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিন।
এবার একটি বাক্সে তেল ব্রাশ করে নিন। তেল ব্রাশ করা বাক্সের মধ্যে কলার মিশ্রণ ঢেলে দিন। বাক্সটি আধা ঘণ্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিন। আধা ঘণ্টা পর বাক্স থেকে বের করে ইচ্ছেমতো কেটে নিন। ব্যস, হয়ে গেল কলার ডেজার্ট। ডেজার্টের ওপর একটি করে পাস্তাবাদাম কিংবা পছন্দ অনুযায়ী যেকোনো বাদাম দিয়ে দিতে পারেন।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
২৪ মিনিট আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
১ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
২ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
২ ঘণ্টা আগে