গরম পড়া শুরু হয়েছে। এ সময় চুলে নানা সমস্যা দেখা দেবে। তার মধ্য়ে অন্যতম হলো মাথার ত্বকে খুশকি ও মাথার ত্বক ঘেমে চুলকানি হওয়া। ঘাম জমে মাথায় ছত্রাকের সংক্রমণও হয় এ সময়। পাশাপাশি অনেকের মাথার ত্বকে ব্রণ বা র্যাশও হতে পারে। তাই গরমে চুলের যত্নে প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন। প্রাকৃতিক ও সহজলভ্য কয়েকটি প্যাক মাথার ত্বকের খুশকি, চুলকানিসহ অন্যান্য সমস্যার সমাধান করতে পারে।
■ নিম ও লেবুর অ্যান্টিব্যাক্টেরিয়াল প্যাক
এক মুঠো নিমপাতা ভালোভাবে ব্লেন্ড করে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এই প্যাক মাথার ত্বক বা স্ক্যাল্পে লাগিয়ে ২০ মিনিট রেখে চুলের উপযোগী শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এভাবে সপ্তাহে তিন দিন ব্যবহার করুন। এতে খুশকি দূর হওয়ার পাশাপাশি মাথার ত্বকের চুলকানি কমবে এবং চুলের উজ্জ্বলতা বাড়বে।
■ দই, মধু ও লেবুর রসের প্যাক
গরমে ঘেমে অনেকেরই মাথার ত্বকে চুলকানি ও র্যাশ হয়। খুশকির সমস্যাও বেড়ে যেতে পারে। সে জন্য আধা কাপ টক দই, ১ চামচ মধু এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। লেবু ও টকদই মাথার ত্বক পরিষ্কার রাখবে, মধু চুলের রুক্ষ ভাব দূর করবে। এই প্যাক চুলে ও মাথার ত্বকে মেখে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর শ্যাম্পু করে ধুয়ে নিন।
■ পাকা কলার প্যাক
একটি পাকা কলা, এক চা-চামচ মধু এবং এক চা-চামচ অলিভ অয়েল একসঙ্গে ব্লেন্ড করে নিন। গোসলের আগে এই প্যাক মেখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
■ অ্যালোভেরা ও শসার প্যাক
গরমের সময়ে চুলের গোড়ায় ঘাম জমে গন্ধ ও চুলকানি হয়। এ সমস্যা থেকে রেহাই পেতে এই প্যাক ব্যবহার করতে পারেন। দুই চা-চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে অর্ধেকটা শসার রস মিশিয়ে মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। এরপর ২০ মিনিট রেখে ধুয়ে নিন। সপ্তাহে দুই বা তিন দিন এই প্যাক ব্যবহার করলে উল্লেখযোগ্য ফল পাওয়া যাবে।
সূত্র: হেলথ লাইন ও অন্যান্য

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জগতের এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। অ্যানথ্রোপিকের এআই চ্যাট বট ক্লদ নিজেকে বন্ধ হওয়া থেকে বাঁচাতে ব্ল্যাকমেল বা ভয় দেখানোর মতো কৌশল অবলম্বন করেছে। এ ঘটনাটি প্রযুক্তি বিশ্বের প্রতি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। প্রশ্নটি হলো, এআই যদি কোনো দিন মানুষের চেয়ে বেশি...
১০ ঘণ্টা আগে
চীনামাটির বাসনে কাঠের বা ধাতব কাঠির টুংটাং শব্দ এখন আর আমাদের কাছে অপরিচিত নয়। এখন আমরা প্রায় সবাই জানি এটি চপস্টিকের শব্দ। আর এ শব্দ শুনলেই আমাদের মনে পড়ে চীন বা জাপানের কথা। কিন্তু খাবার খাওয়ার সরঞ্জাম হিসেবে চপস্টিকের ব্যবহার এ দুটি দেশেই সীমাবদ্ধ নেই। এটি পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ার এক বিশাল...
১৪ ঘণ্টা আগে
ব্যাপারটা টের পাওয়া যাচ্ছে ভালোই। নববর্ষ আসার আগে দীর্ঘ দগ্ধ দিন পার করতে হচ্ছে। দুপুরের রোদে পুড়ে বাড়ি ফিরে প্রাণ যেমন ওষ্ঠাগত, তেমনি ত্বকও নাজেহাল। সূর্যের অতিবেগুনি রশ্মির সংস্পর্শে আসার কারণে ত্বকে রোদে পোড়া দাগের পাশাপাশি জ্বালাপোড়া ও র্যাশের মতো সমস্যাও দেখা দিচ্ছে।
১৯ ঘণ্টা আগে
আপনার আত্মবিশ্বাস আজ ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার চেয়েও ধারালো। অফিসে বা বাড়িতে আজ এমন ভাব দেখাবেন যেন ‘তেল ক্ষেত্র’ দখল করা আপনার বাঁ হাতের খেল। তবে সাবধান! মঙ্গল গ্রহ আপনার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে।
১৯ ঘণ্টা আগে