জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় দৈনিক আজকের পত্রিকা। প্রতিষ্ঠানটিতে প্রুফ রিডার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। শুক্রবার (২৭ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: প্রুফ রিডার।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: জাতীয় দৈনিক পত্রিকায় সম্পাদনা সহকারী (প্রুফ রিডার) হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
দক্ষতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে।
কাজের ধরন: ভাষার ভুল সংশোধন, বাক্য গঠন, ভুল তথ্য সঠিক করা এবং সামঞ্জস্যপূর্ণ শব্দ ব্যবহার করা।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (বনশ্রী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী ভর্তুকিসহ দুপুরের খাবারের ব্যবস্থা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব ভাতার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা career@ajkerpatrika.com এই ই-মেইল ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের সময় সাবজেক্টে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।আবেদনের শেষ সময়: ৫ এপ্রিল ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসি। ‘ব্র্যাঞ্চ ম্যানেজার’ (এভিপি টু এসভিপি) পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ।
১০ ঘণ্টা আগে
বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ‘অ্যাসোসিয়েট’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ।
১০ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংকটি হেড অব ব্র্যাঞ্চ পদে কর্মী নিয়োগ দেবে। আবেদন করা যাবে ৩১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১০ ঘণ্টা আগে
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে