
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। প্রতিষ্ঠানটির ফেজ-ইন-ম্যানেজার (স্পন্সরশিপ) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৪ ডিসেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফেজ-ইন-ম্যানেজার (স্পন্সরশিপ)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: উন্নয়ন অধ্যয়ন, সামাজিক বিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা।
বেতন: ১৪৭,১০৬ থেকে ১৮৩,৮৮৩ টাকা (মাসিক)।
সুযোগ–সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী স্বামী/স্ত্রী এবং সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ বিমা, কর্মচারীর জন্য বার্ষিক মেডিকেল চেক-আপ এবং ডে কেয়ার সুবিধা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৯ ডিসেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের বৃহত্তম শিল্পপ্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘প্রাইম সেলস অফিসার (পিএসও)’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে
আজকের পত্রিকার অনলাইন বিভাগে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১২ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটিতে সেলস প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। ৪ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। প্রতিষ্ঠানটিতে চিফ ফিনটেক অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৩ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে