বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে (বিটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিটিসিএলে সহকারী ব্যবস্থাপকের শূন্য পদে মোট ৯২ জনকে নিয়োগ দেওয়া হবে। ৮ সেপ্টেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ১৫ সেপ্টেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
পদের নাম ও সংখ্যা: সহকারী ব্যবস্থাপক (কারিগরি), ৯২ টি।
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, কম্পিউটার বা তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত বিষয়ে ৪ বছরমেয়াদি স্নাতক (প্রকৌশল) ডিগ্রি বা সমমানের বিদেশি ডিগ্রি থাকতে হবে।
শর্তাবলি: প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রণীত মেধাতালিকার প্রথম ১২০০ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। লিখিত পরীক্ষার মোট নম্বর ৮০ এবং লিখিত পরীক্ষায় পাস নম্বর হবে ৪০। মৌখিক পরীক্ষার নম্বর ২০ এবং মৌখিক পরীক্ষার পাস নম্বর ১০। কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হয়েছেন বলে বিবেচিত হবে।
লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বিটিসিএলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতরা স্থান, তারিখ ও সময় মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নোটিফিকেশন পাবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে যাঁরা সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত, তাঁদের যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনাপত্তি ছাড়পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে। কোনো প্রার্থী ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
আবেদন ফি: ২৩০ টাকা (অফেরতযোগ্য)।
বয়সসীমা: উল্লেখ নেই।
বেতন: ৩০,৮০০-৭৭, ৮৩০ টাকা।
সুযোগ-সুবিধা: সরকারি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতনের বাইরে অন্যান্য সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।

দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
২ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
১৪ ঘণ্টা আগে
আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেড কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল অফিসার (সুইটেবল ডিপার্টমেন্ট)’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ জুন পর্যন্ত।
১৬ ঘণ্টা আগে