বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত ‘পরিদর্শক’ (বন বা প্ল্যান্ট) পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী,২১ জুন থেকে এ পরীক্ষা শুরু হবে। চলবে ২২ জুন পর্যন্ত। রোববার (১৫ জুন) পরিচালক শারমিন মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানটির লিখিত (রচনামূলক) পরীক্ষা ২১ জুন বেলা আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত খিলক্ষেতে অবস্থিত বোর্ডের প্রশিক্ষণ একাডেমি ভবনকেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এতে ১৬০০০০০১ থেকে ১৬০০০০২৫ পর্যন্ত রোল নম্বরের প্রার্থীরা অংশ নেবেন। পরদিন ২২ জুন বিকেল ৫টা থেকে একই কেন্দ্রে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রার্থীদের অনুকূলে ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না। প্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোডের কপি প্রিন্ট করে সংগ্রহ করতে হবে। পরীক্ষার সময় অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি, ব্যাগ ও যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস আনা যাবে না। প্রার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে প্রার্থীদেরকে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করলে কিংবা কর্তব্যরত কর্মকর্তা বা কর্মচারীদের সঙ্গে অসদাচরণ করলে সংশ্লিষ্ট প্রার্থীর পরীক্ষা বাতিল করা হবে।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৬ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৭ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
১৯ ঘণ্টা আগে