প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় অসামরিক শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক ক্যাটাগরির শূন্য পদে মোট ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১০ ডিসেম্বর থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: উপসহকারী প্রকৌশলী।
পদসংখ্যা: ১৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/অটোমোবাইল/উড ওয়ার্ক/রেফ্রিজারেশন/ইলেকট্রনিকস কম্পিউটার/ম্যাটালার্জি/কেমিক্যাল/ড্রাফটসম্যানশিপ বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি।
বেতন: ১৬,০০০-৩৮, ৬৪০ টাকা।
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্রাদি দাখিল করতে হবে:
সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের মূল কপি; পূরণ করা অনলাইন আবেদন ফরম এবং অ্যাডমিট কার্ডসহ প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সব সনদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি; নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রশাসক/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র; চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্রের মূল কপি; বৈধ জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক কপি ফটোকপি দাখিল করতে হবে।
আবেদন ফি: ২২৩ টাকা।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের লিঙ্কে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: আগামী ৮ জানুয়ারি, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে ১০ ক্যাটাগরির পদে মোট ৪০০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৯ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২২ ফেব্রুয়ারি থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির সাত ক্যাটাগরির পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। ২৩ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন।
১৮ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের অধীনে বিদ্যুৎ বিভাগের আওতাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দপ্তরটিতে সাত ক্যাটাগরির শূন্য পদে মোট ১১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ১ মার্চ থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। ২৫ ফেব্রুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।
২০ ঘণ্টা আগে