Ajker Patrika

মজুরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষার সূচি

চাকরি ডেস্ক 
মজুরি বোর্ডের ব্যবহারিক পরীক্ষার সূচি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ১২ মার্চ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ১৩ জন প্রার্থী অংশ নেবেন।

৭ মার্চ প্রতিষ্ঠানটির সচিব ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, এদিন প্রতিষ্ঠানটির সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৩ জন প্রার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নেবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই পরীক্ষা ১২ মার্চ সকাল ১০টায় নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। একই তারিখে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা একই স্থানে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর জানানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

বাঁচা-মরার লড়াইয়ে সব ধ্বংসের পথ বেছে নেবে তেহরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত