খাদ্য অধিদপ্তরের একটি নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। এতে ২৫ ধরনের ১ হাজার ৭৯১টি শূন্য পদের মধ্যে প্রথম ধাপে ১৪ ক্যাটাগরির কারিগরি পদে আবেদনকারী প্রার্থীরা অংশ নেবেন। সূচি অনুযায়ী, আগামী ৯ আগস্ট এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠানটির উপপরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পদগুলো হলো: ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেকানিক্যাল ফোরম্যান, অপারেটর, সহকারী ফোরম্যান, মিলরাইট, ল্যাবরেটরি সহকারী, সহকারী অপারেটর, স্টেভেডর সরদার, ভেহিক্যাল মেকানিক, সহকারী মিলরাইট, মিল অপারেটিভ, সাইলো অপারেটিভ, ইলেকট্রিক্যাল ফোরম্যান, ইলেকট্রিশিয়ান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উল্লিখিত পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা আগামী ৯ আগস্ট বেলা ৩টা থেকে সড়ে ৪টা পর্যন্ত ঢাকা মহানগরীতে অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৯ জুলাই থেকে অধিদপ্তরের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিজ্ঞপ্তিতে প্রার্থীদের আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং (এও–অফিসার) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুন পর্যন্ত।
১ ঘণ্টা আগে
দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৭ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে আলোচনা যেমন বাড়ছে, তেমনি চাকরির ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন উঠছে। অটোমেশন ও প্রযুক্তিনির্ভর কর্মপদ্ধতির বিস্তারে অনেকের মধ্যে চাকরির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে প্রযুক্তি যেমন কিছু কাজের ধরন বদলেছে...
৭ ঘণ্টা আগে
অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ট্রেজারি অ্যান্ড ব্যাংকিং অপারেশনস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ জুন পর্যন্ত।
২০ ঘণ্টা আগে