বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অফিস সহায়ক পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৪ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সোমবার (১৯ জানুয়ারি) বিজেএসসির সচিব ও অধস্তন আদালতগুলোর শূন্য পদে সরাসরি নিয়োগ-সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা ২৪ জানুয়ারি (শনিবার) বেলা ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা কলেজ কেন্দ্রে গ্রহণ করা হবে।
ইতিপূর্বে এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩১ জানুয়ারি উল্লেখ করা হলেও এদিন যথোপযুক্ত পরীক্ষা কেন্দ্র না পাওয়ায় এবং দেশব্যাপী জেলা জজ ও অধস্তন আদালত বা ট্রাইব্যুনালগুলোয় অফিস সহায়ক পদে বিদ্যমান শূন্য পদগুলোয় নিয়োগ প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য উল্লিখিত তারিখ ধার্য করা হয়েছে।
প্রাক্-যাচাই (এমসিকিউ) পরীক্ষায় ব্যবহৃত প্রবেশপত্রই লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য করা হবে। টেলিটক বাংলাদেশ লিমিডেট কর্তৃক সংশ্লিষ্ট প্রার্থীদের মোবাইল নম্বরে লিখিত পরীক্ষার তারিখ ও কেন্দ্রের বিষয়ে এসএমএস পাঠানো হবে। এ ছাড়াও বিস্তারিত যেকোনো তথ্য কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সীমান্ত ব্যাংক পিএলসিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের এসএমই ব্যাংকিং (এসও-এসপিও) বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ জুন পর্যন্ত।
২২ মিনিট আগে
আকিজ মোটরস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস অ্যান্ড মার্কেটিং, লিথিয়াম ব্যাটারি বিভাগে ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ জুন পর্যন্ত।
২৩ মিনিট আগে
বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসিতে (এনসিসি ব্যাংক) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ব্রাঞ্চ ব্যাংকিং (এও–অফিসার) বিভাগে ‘রিলেশনশিপ অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৩ জুন পর্যন্ত।
২ ঘণ্টা আগে
দক্ষ জনশক্তির ঘাটতি মোকাবিলায় বিদেশি পেশাজীবীদের জন্য বিভিন্ন কর্মভিসা চালু করেছে জার্মানি। এর মধ্যে অন্যতম হলো কোয়ালিফায়েড এমপ্লয়মেন্ট ভিসা। স্বীকৃত শিক্ষাগত বা কারিগরি যোগ্যতা রয়েছে এবং জার্মান কোনো প্রতিষ্ঠানের চাকরির প্রস্তাব পেয়েছেন...
৮ ঘণ্টা আগে