বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশের সাংগঠনিক কাঠামোতে নতুন করে ৪ হাজার এসআই (সাব-ইন্সপেক্টর, নিরস্ত্র) পদ সৃজনের প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্যে মঙ্গলবার (১০ মার্চ) বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ফরিদা খানম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (ভবন-৮, কক্ষ-২০৮) এই পর্যালোচনা সভা অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এই সভায় ৪ হাজার এসআই (গ্রেড-১০) পদ সৃজনের প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে এতে উল্লেখ করা হয়।
পুলিশের দুটি গুরুত্বপূর্ণ পদ সার্জেন্ট ও কনস্টেবলে এর আগে থেকে আবেদনগ্রহণ চলছে। সম্প্রতি এই দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে গত ৮ মার্চ থেকে সার্জেন্ট পদের আবেদন শুরু হয়। চলবে ২ এপ্রিল পর্যন্ত চলবে।
অন্যদিকে দেশের ৬৪ জেলা থেকে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের আবেদন শুরু হয়েছে ৫ মার্চ থেকে। ১৮ থেকে ২০ বছর বয়সী তরুণেরা ৩১ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। প্রতিষ্ঠানটির একটি পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৪ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বেসরকারি উন্নয়ন সংস্থাটিতে অ্যাসিস্ট্যান্ট হাইজিন প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রবিবার (৮ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১৬ ঘণ্টা আগে
জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৪৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির গ্রন্থাগারিক ও উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির ফার্ম বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৭ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে