জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য ও প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। প্রতিষ্ঠানটির ফার্ম বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ৭ মার্চ এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: ডেপুটি ম্যানেজার (ফার্ম, লেয়ার/ব্রিডার)।
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: খামার নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ডেটা ম্যানেজমেন্ট সফ্টওয়্যারে দক্ষতা।
চাকরির ধরন: ফুলটাইম।
কর্মক্ষেত্র: অফিসে।
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর।
কর্মস্থল: গাজীপুর ও সিলেট।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, বিমা, লাভের শেয়ার, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাসের ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ মার্চ, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি।

বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বড় ধরনের জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। পুলিশের সাংগঠনিক কাঠামোতে নতুন করে ৪ হাজার এসআই (সাব-ইন্সপেক্টর, নিরস্ত্র) পদ সৃজনের প্রস্তাব চূড়ান্ত করার লক্ষ্যে মঙ্গলবার (১০ মার্চ) বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৩ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক)। প্রতিষ্ঠানটির একটি পদে একাধিক লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১৫ ঘণ্টা আগে
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বেসরকারি উন্নয়ন সংস্থাটিতে অ্যাসিস্ট্যান্ট হাইজিন প্রমোশন অফিসার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। রবিবার (৮ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১৭ ঘণ্টা আগে
জাতীয় গ্রন্থকেন্দ্রের বিভিন্ন পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট ৪৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির গ্রন্থাগারিক ও উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে